Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
West Bengal 25 Oct 2026, 11:55 AM

Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ

A
ABP Ananda
@abpananda

কলকাতা: আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে, দুর্গাপুজোর পর থেকেই। দক্ষিণবঙ্গে বাতাসে হালকা শীতের আমেজ। উত্তরবঙ্গের আবহাওয়াতেও হিমেল আমেজ। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে 'অর্ণব'। মঙ্গল থেকে আবহাওয়ার বড় বদল আসতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকেই পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

বড় পরিবর্তন আবহাওয়ার, ফের ধেয়ে আসছে নিম্নচাপ 'অর্ণব'

আগামীকাল থেকে আরও শক্তিশালী হবে, নিম্নচাপ 'অর্ণব'। আগামীকাল সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অভিমুখ হতে পারে দঃ ওড়িশা ও উঃ অন্ধ্র উপকূল। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে মূলত শুকনো থাকবে আবহাওয়া। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সব কিছু এমনই চললে আগামী সোমবার, ২৬ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'অর্ণব'। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ সমুদ্র।  তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কতটা পড়বে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আবহবিদদের নজর এখন বঙ্গোপসাগরের এই নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে।  অনেকেরই প্রশ্ন, ওড়িশা ও অন্ধ্রের দিকে ঝড়টি এগোলে কি তার প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে ?  আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে।

Past 24 Hrs. (Till 0830 HRS IST of Today) Daily Weather Summary over West Bengal: Dated - 25.10.2026. https://t.co/6FfADUkjqf

— IMD Kolkata (@ImdKolkata) October 25, 2026

আরও পড়ুন: Bollywood News: গান চলাকালীনই বন্ধ মাইক, অন্ধকার করে দেওয়া হল মঞ্চ! মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হলেন বলি-গায়িকা

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation