West Bengal
28 Oct 2026, 05:42 PM
Cyclone Arnab | 'অর্ণব'-এর দাপটে অন্ধ্রপ্রদেশে অন্তত তিন জনের মৃত্যু | #abpananda
A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। রাত ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়ল 'অর্ণব'। সম্ভবনা ছিল সকালে ল্যান্ডফলের। কিন্তু নিজের গতিবেগ বাড়িয়ে আগেভাগে মধ্যরাতেই ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় অর্ণবের। তারপরেই জারি হয়েছে লাল সতর্কতা। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ঝড়ের দাপট। বেশ কয়েক ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ঝোড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছপালা, বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। প্রবল বৃষ্টিতে অন্ধ্রের উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায় জল জমেছে। 'অর্ণব'-এর জেরে ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর, মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল, নুয়াপাড়াতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। ঘূর্ণিঝড়ের দাপটে ব্য়াপক ক্ষয়ক্ষতির মুখে অন্ধ্র ও ওড়িশার উপকূলবর্তী এলাকা। তবে রাজ্যে এখনও সেই রকম ভাবে প্রভাব পড়েনি। কিন্তু প্রশাসন তৈরি, মঙ্গলবার তেমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "পশ্চিমবঙ্গের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। যা যা গাইডলাইন রয়েছে, তা পালন করা হয়েছে। যখন যেমন হবে, তার জন্য প্রস্তুতি রয়েছে। কন্ট্রোল রুম রয়েছে।"</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)