West Bengal
19 Oct 2026, 10:41 AM
CPM Book Stall : যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?
A
ABP Ananda
@abpananda

সৌভিক মজুমদার, কলকাতা : যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির তরফ থেকে হাইকোর্ট মামলা দায়ের করা হয়। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানি হবে। শনিবার সন্ধেয় যাদবপুরের বুক স্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। সেদিন পুরসভার গাড়ি এবং বুলডোজারও আনা হয়েছিল বুক স্টলে। স্টল ভাঙতে কেন বুলডোজার আনা হয়েছিল? সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেছে সিপিএম। পাশাপাশি কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকরা, যেন যাদবপুরে জোর করে বুক স্টল সরানোর বিষয়ে পদক্ষেপ না করে। সেই আবেদন জানানো হয়েছে মামলায়। এই মামলায় রাজ্য়কে আর্থিক জরিমানা করার আর্জি জানিয়েছে সিপিএম।

শনিবার, চোরবাগানে যখন পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়, তখন সেখান থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, বুকস্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। শনিবার, সন্ধেয় যাদবপুরের এইট-বি-তে সিপিএমের বুক স্টলে আসে পুলিশ। অনুমতিপত্র দেখতে চাওয়া হয়। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, পুরসভার গাড়ি এবং বুলডোজার। মানববন্ধ করে স্টল ঘিরে দাঁড়ান বাম মহিলা কর্মীরা। পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় সুজন চক্রবর্তীদের। বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন অনেকেই বিক্ষোভের মুখে ফিরে যায় পুলিশ। রবিবার  বুকস্টলে সেই বই স্টলে যান কুণাল ঘোষ। তিনি বলেন , বইয়ের স্টল ভাঙতে কেন বুলডোজার? কেন ময়লা ফেলার গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে?

পাশেই রয়েছে মহর্ষি অরবিন্দ অখন্ড ভারত পুস্তক বিক্রয় কেন্দ্র। কিন্তু, অভিযোগ এই স্টল সরাতে কোনও উদ্যোগী হয়নি পুলিশ।  এরইমধ্য়ে শনিবার রাতের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু'নম্বর গেটের সামনে SUCI এবং AISA-র স্টল ভেঙে দেওয়া হয়।

শনিবারই, নাগেরবাজারে ABVP-র পতাকা হাতে সিপিএমের স্টলে ভাঙচুর করা হয়। তীব্র উত্তেজনা ছড়ায়। বই রাস্তায় ফেলে দেওয়া হয়। বারাসাতের চাঁপাডালি মোড়েও সিপিএমের স্টলে ভাঙচুর করা হয়। ঢাকুরিয়া ব্রিজের কাছে তিন বাম দলের স্টল তুলে দেয় পুলিশ।  শুক্রবার কলকাতায় দিকে দিকে বামেদের বুক স্টলে বাধার অভিযোগ ওঠে । সকাল থেকে বিকেল, এনিয়ে দফায় দফায় অশান্তি বাধে এন্টালিতে। জোড়াবাগানে বিজেপির বিরুদ্ধে স্টলের কাঠামো সরিয়ে দেওয়ার অভিযোগ তোলে সিপিএম। প্রায় একই ছবি আহিরীটোলাতেও। সব অভিযোগ অস্বীকার করে  বিজেপি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)