West Bengal
09 Nov 2026, 11:16 PM
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: নিয়ম মেনে কালীপুজোয় বাজি ফাটানোর নিদান দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু এই নিয়ম আর কেই বা মানছে। পুলিশ-প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই কলকাতা সহ পার্শবর্তী বহু জায়গায় রীতিমতো তাণ্ডব চালিয়েছেন অনেকে। শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। দৌরাত্ম থামাতে পুলিশের গাড়িতে চেপে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও। নিয়ম না মানার জন্য গ্রেফতারও হয়েছেন বহু। এই বিশৃঙ্খলা নিয়ে একের পর এক অভিযোগ আনে বিরোধী শিবির। আর এরপরই সিপিএমকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে''।

কালীপুজোতে বায়ু দূষণ ঠেকাতেও ছিল কড়া নিয়মবিধি। বাজি ফাটানোর ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা। শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল পুরোপুরি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে দীপাবলিতে শব্দ-দানবের দৌরাত্ম্য বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বাজি ফাটানো ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে কলকাতায় ধৃত ৫৯২ জন, বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২৩৯ কেজি শব্দবাজি। ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ২০৫ জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৩৮৭ জন। কালীপুজোর রাতে ট্রাফিক পুলিশে নথিবদ্ধ অভিযোগের সংখ্যা ৫৯৩। রাতে শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নানা মহল। আর এই অভিযোগকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বারের তুলনায় এ বার অনেক বেশি নিয়ন্ত্রিত ভাবে বাজি ফাটিয়েছেন সকলে। পাশাপাশি, অভিযোগ নিয়ে বামেদের কটাক্ষ করেন তিনি।

বাজি নিয়ে অভিযোগের উত্তরে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে। রাত দশটার পর কোথাও কোথাও বাজি ফেটেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পরিবেশদূষণ হোক চাই না, দীপাবলিতে একটু আনন্দ করবে, একটু গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা কেন? আসল কথা হল, কিছু লোকের খুব সমস্যা হচ্ছে,এত সনাতনের জাগরন ঘটেছে না.. এই জন্য কিছু লোকের সমস্যা হচ্ছে। এরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানটাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই...বাজি ফাটা নিয়ে যারা আদালতে গেছেন, তাদের বলব গোটা রাজ্যে ডিজে বন্ধ হয়েছে। ডিজে বন্ধ হওয়া নিয়ে প্রশংসা রাজ্য সরকারের পাওয়া উচিত।''

অন্যদিকে, এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে খোদ বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করেছিলেন। তিনি লেখেন, 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।' পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। আবার, আজব তত্ত্ব দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, "বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)