CM Suvendu Adhikari : “৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই দূরে সরিয়ে রাখার কাজ করব”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
West Bengal 12 Nov 2026, 02:46 PM

CM Suvendu Adhikari : “৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই দূরে সরিয়ে রাখার কাজ করব”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?

A
ABP Ananda
@abpananda

হাওড়া: বামেদের জোর নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন হাওড়ার ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে   হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছে সরিয়ে দেবার কাজ মুখ্যমন্ত্রী করবে।’মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সমালোচনায় সরব হলেন বাম নেতা শতরূপ ঘোষ।

[yt]https://youtu.be/8aYGC36__0o?si=_On6pPZitYCxGc3K[/yt]

আরও পড়ুন, আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..

এদিন মুখ্যমন্ত্রী বলেন,  পশ্চিমবঙ্গে আপনারা সবাই চেয়েছিলেন, এমন সরকার আসুক, যে সরকার হাজার হাজার বছরের পরম্পরা, বাংলার সংষ্কৃতি, ঐতিহ্য, সব কিছু যেনও ফিরিয়ে আনতে পারে।৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট, বই বিক্রি করতে ওস্তাদ, আপনি টিকা লাগাতে যাবেন, কপাল সরিয়ে নেবে। আমাকে এমএলএ কৌস্তভ বাগচি বলছিল, পুজোয় আমি কমিউনিস্টদের বই বিক্রির ক্যাম্পে গিয়েছিলাম, ওখানে গিয়ে দুর্গা মায়ের জয় করিয়ে এসেছি।’ এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কাল পন্ডিতকে নিয়ে যাবে, সঙ্গে টিকা রাখবে, আর দাগা রাখবে। আমরা বাঙালিরা বিপদতারিণী পুজোয় বাধি। সব শুভ কাজে,...দেখবে সরিয়ে নেবে হাত। ..বলছে এটা কালচারাল উৎসব, এখানে কোনও সনাতনী নেই, যে ভাষা প্রয়োগ করেন, ..এরা এখন বলছে মুখ্যমন্ত্রী আমাদের অ্যাটাক করছে কেন ? আরে মুখ্যমন্ত্রী তো করবে, ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছে দূরে সরিয়ে রাখার কাজ মুখ্যমন্ত্রী করবে। যাতে এরা দুজনেই মাথা তুলতে না পারে।’

এদিন পাল্টা শতরূপ ঘোষ বলেন, ভারতের সংবিধানে নাস্তিক হওয়ার অনুমতি আছে। ঘুষ খাওয়ার অনুমতি নেই। আমরা নাস্তিক..আমরা পুজো করি না, আমরা নামাজ পড়ি না …সুতরাং আমরা যা করি, আইন মেনে করি।’

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation