West Bengal
01 Nov 2026, 07:31 PM
WB Government Jobs: 'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: শনিবার গড়বেতায় বিজেপির 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও' কর্মসূচি থেকে চাকরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। '৯ মে ২০২৬ শপথ নিয়েছিলাম, ৮ই মে ২০২৭-এর মধ্য়ে ১ লক্ষ নিয়োগ হবে।' তাঁর একবছরের শাসনকাল শেষে সরকারি নিয়োগের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। পাশাপাশি, রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি দেওয়ার ঘোষণাও করেন। এই সমস্ত পরিবারের সদস্যদের আবেদন করার জন্যও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের ডিরেক্টরেট, কালেক্টরেট ও বিভিন্ন সরকারি অফিসে গ্রুপ-ডি পদে নিয়োগ দেওয়া হবে। এবার সেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। তবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে আবেদনকারীদের।

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,রাজনৈতিক হিংসায় নিহত হয়েছেন এমন পরিবারের একজন করে যোগ্য সদস্যকে গ্রুপ-ডি পদে চাকরি দেবে রাজ্য সরকার। মূলত, ২০০১ সালের ১ জানুয়ারি বা তারপর রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন করে সদস্য এই প্রকল্পের অধীনে চাকরির জন্য বিবেচিত হবেন। মৃতের পরিবারের সদস্য হিসেবে স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং তৃতীয় লিঙ্গের সন্তান আবেদন করতে পারবেন। অবিবাহিত কোনও ব্যক্তির রাজনৈতিক হিংসায় মৃত্যু হলে বিশেষ শর্তে তাঁর ভাই বা বোনও চাকরির আবেদন করতে পারবেন।

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না ?

এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে আবেদন করতে পারবেন না। আবার, সেই পরিবারের কোনও সদস্য যদি সরকারি চাকরি করেন, তবে আর কেউ আবেদন করতে পারবেন না। আবেদন করলেও তা গ্রাহ্য় হবে না। পরিবারের কোনও সদস্য আয়কর দিলে সেই পরিবার এই প্রকল্পের আওতায় পড়বেন না।

উল্লেখ্য, চাকরির প্রসঙ্গ নিয়ে গড়বেতার সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ''চাকরির কথা বলছেন! ওবিসির জটমুক্ত করে EWS-এর কেস মুক্ত করে মহালয়ার পরের দিন ১১ তারিখ ১১ হাজার ছেলে, মেয়ের হাতে কনস্টেবলের নিয়োগপত্র (অ্য়াপয়েন্টমেন্ট লেটার) তুলে দিয়েছি। কলকাতা পুলিশের ৪ হাজার নিয়োগ দ্রুত হচ্ছে। নভেম্বরের শেষে আরও ৯ হাজার পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। আমরা মেধা অনুযায়ী, যোগ্য়তা অনুযায়ী চাকরি দেব শিক্ষিতদের। ৩৫ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ হবে।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)