Kolkata, West Bengal
26 Oct 2026, 01:11 AM
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
A
ABP Ananda
@abpananda

সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিক, কলকাতা : চোরবাগানকাণ্ডে আহতদের কলকাতা মেডিক্য়াল কলেজ থেকে অ্য়াপোলো হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে! মুখ্য়মন্ত্রীকে জবাব দিতে পাল্টা সাংবাদিক বৈঠক করল চিকিৎসকদের একাধিক সংগঠন। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

[yt]https://youtu.be/qPzWXY6pDfI?si=UEcwUWbvyhOq5SSS[/yt]

আরও পড়ুন, আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র

উৎসবের মধ্যেই ঘটে গিয়েছে ভয়ঙ্কর কাণ্ড। চোরবাগানের মণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১৯ জনের। এই ঘটনায় আহতদের প্রথমে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়, তারপর নিয়ে যাওয়া হয়, অ্য়াপোলো হাসপাতালে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের সরকারের তরফেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে সেদিন থেকেই শুরু হয় বিতর্ক। সেদিন রাতেই এ নিয়ে মুখ খোলেন কলকাতা মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশ। পাল্টা কার্যত হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী।

কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক বলেন, একেবারে ওপরমহল থেকে অর্থাৎ স্বাস্থ্যভবন হয়ে MSVP হয়ে, বিভাগীয় প্রধানদের তরফ থেকে আমাদের কাছে যে নির্দেশ এল যে রোগীর আত্মীয়দের কাছে একটা অপশন রাখা হোক যে তারা কি তাঁদের রোগীর যে দ্রুত চিকিৎসা সেটা কি তাঁরা অ্য়াপোলোর মতো যে বড় বড় কর্পোরেট, প্রাইভেট যে হাসপাতাল সংস্থা সেখানে করাতে চায়? কারা কারা আপনাদের রোগীদের অ্য়াপোলোতে চিকিৎসা করাতে চান। এই ধরনের কথা একজন স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি, স্বাস্থ্যমন্ত্রী আছেন, এদেরই কাজ। ওই ডাক্তারগুলো যারা প্রেস করছিল সেই সময় তাদের ডিউটি ছিল কিনা সেটা বের করতে। ওই সময় যদি ডিউটি থেকে থাকে তাহলে উনি যদি বাইরে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে থাকেন, ওটা ওঁর সার্ভিস রুলের পরিপন্থী। তার জন্য সার্ভিস রুলে যা যা লেখা আছে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য দফতর নির্দেশ পাবে।

মুখ্য়মন্ত্রীকে জবাব দিতে পাল্টা সাংবাদিক বৈঠক করল চিকিৎসকদের একাধিক সংগঠন।জুনিয়র ডক্টর্স ফ্রন্ট চিকিৎসক ও সদস্য দেবাশিস হালদার বলেন, যে চিকিৎসকরা এত বড় খামতি সামনে আনল তাদেরকে থ্রেট করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে যে কে ডিউটিতে আছে কে নেই আমি দেখব। আগে দেখুন ৯ আগস্ট রাতে কারা কারা ডিউটিতে ছিল। আরজি করে এর রাতে কে কে ছিল এইটা খতিয়ে দেখছেন না। আর কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে ওই রাতে কি বলেছে তাদের ডিউটি কার খতিয়ে দেখছেন? জুনিয়র ডক্টর্স ফ্রন্ট চিকিৎসক ও চিকিৎসক ও সদস্য  পরিচয় পাণ্ডা বলেন, অ্যাপেলোতে রেফার করার প্রোটোকল টা কি। সেটা জানান তাহলে আমরা রোগীকে ওই ভাবেই পাঠাতে চাই অ্যাপেলোতে।পাল্টা জবাব দিয়েছে শাসক দল।সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)