West Bengal
05 Nov 2026, 04:11 PM
Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : জনগণনার জেরে রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। '২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার বিষয়টি চলবে, সেই কারণেই কোনও পরীক্ষা হবে না'। মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ২০২৭-এর মাধ্যমিক পরীক্ষা। সরকারের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। '১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল'। মাধ্যমিকের সঙ্গে পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। দোলের পর শুরু হতে পারে ২০২৭-র উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা।

ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব, চলেছে টানা বৃষ্টি

ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর,  কলকাতা ও আশেপাশের জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা সোমবার। দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও চলবে বৃষ্টি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
9
Comments (0)