BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
West Bengal 15 Nov 2026, 04:56 PM

BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

A
ABP Ananda
@abpananda

কদম্বগাছি: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে মারধর। রীতিমতো তাড়া করে ধরলেন, মারধর করলেন স্থানীয়রা। সেই নিয়ে উত্তেজনা ছড়াল কদম্বগাছিতে। কাঁচা নিকাশি নালা পাকা করতে আসা ঠিকাদারের কাছ থেকে তোলা চাওয়া হয় বলে অভিযোগ। তাতেই তেতে উঠল পরিস্থিতি। যদিও তোলা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি কর্মী।(Kadambagachi News)

উত্তর ২৪ পরগনার কদম্বগাছির ঘটনা। সেখানে তুমুল উত্তেজনা ছড়ায়। এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলে একজন বলেন, "তুমি টাকা চেয়েছো। আমাকে টাকার কথা বলেছো। গলা বাড়াচ্ছো!" মানুষের ভিড় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। সেই সময় তাড়া করে ধরা হয় তাঁকে। এর পর বেধড়ক মারধর করা হয়। (BJP News)

আরও পড়ুন: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে

নতুন নিকাশি নালার কাজ চলছিল কদম্বগাছিতে। ঠিকাদার আব্বাস আলির অভিযোগ, তাঁর কাছ থেকে ৮% কাটমানি চাওয়া হয়। নিকাশিনালার কাজ চালাতে গেলে সমস্ত ইমারতি সামগ্রীও তাঁদের কাছ থেকে কিনতে হবে বলে চাপ দেন বিজেপি কর্মীরা। নিকাশি নালার কাজ বন্ধ করে দেওয়া হয় একেবারে। এর পর টোটোতে তুলে মধুপুরে নিয়ে যাওয়া হয় তাঁকে। বলা হয়, কাটমানি না দিলে কাজ করতে দেওয়া হবে না। ইমারতি দ্রব্যও কিনতে হবে বিজেপি কর্মীদের কাছ থেকেই।

বিজেপি কর্মী সাধন মণ্ডলের নেতৃত্বে টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন আব্বাস। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধনকে ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তাঁকে ধাওয়া করা হয়। মারধরও করা হয় তাঁকে। এলাকাবাসীর অবিযোগ, কাটমানি নিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব মদত দিচ্ছিলেন সাধনকে। গন্ডগোলের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন:  পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কোনও রকম কাটমানি চাননি তাঁরা। যদিও ঠিকাদারের অভিযোগ, তাঁর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ইমারতি তাঁদের কাছ থেকে কিনতে হবে বলে নির্দেশ দেন বিজেপি নেতৃত্ব। তাঁকে বলা হয়, নতুন সরকার এসেছে। তার জন্য সংগঠনে যথেষ্ট খরচ হয়েছে বলেই ইমারতি কিনতে হবে তাঁদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, যে নিকাশি নালার কাজ চলছিল, সেটা আগের সরকারের আমলেই অনুমোদিত হয়। সেই নিয়ে বচসা হয়। কোনও তরফ থেকে অভিযোগ জানানো হয়নি। তবে স্থানীয়দের দাবি, কাজ বন্ধ করা হয়েছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। সাধনকে দেখে ক্ষোভ উগরে দেন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation