Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
West Bengal 26 Oct 2026, 01:06 PM

Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : স্বরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের ক্যাফেতে সাক্ষাতের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। সেটিংয়ের তত্ত্ব সামনে এনে খোঁচা দিল মমতা তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, এই নিয়ে ঘোর আপত্তি জানালেন বিজেপিরই একাংশ। যদিও একে সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছেন সুমন বন্দ্যোপাধ্যায়।</p>
<p>আরও খবর...</p>
<p>চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের । বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ । কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল, তা নিয়ে শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব । তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে</p>
<p>উৎসবের মরশুমেই রাজ্যে জাঁকিয়ে বসেছে মারাত্মক ডেঙ্গি আতঙ্ক। জেলা থেকে কলকাতা---লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ডেঙ্গি পরিস্থিতি সামলানো নিয়ে এবার তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। পুরসভার ভূমিকা থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরের ব্যর্থতা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation