West Bengal
03 Nov 2026, 03:11 PM
Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার রামলীলা ময়দানে মেগা কর্মসূচি ছিল 'INDIA' শিবিরের। সেই সভায় ভিড় কত হয়েছিল সেনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, AI দিয়ে ভিড়ের ছবি তৈরি করেছে কংগ্রেস। বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ করে বিজেপি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স পোস্ট করে লেখেন, রামলীলা ময়দানে বিপুল ভিড় দেখানোর জন্য AI দিয়ে তৈরি করা ছবিটাও ঠিকভাবে করেনি কংগ্রেসের ভুয়ো 'ন্যারেটিভ টিম'। পাল্টা ভিড়ে ঠাসা রামলীলা ময়দানের ছবি পোস্ট করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি, পয়লা নভেম্বরে বিরোধীদের কর্মসূচি নিয়ে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে বিজেপি। জবাব দিয়েছে কংগ্রেস।

আরও খবর...

দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে? প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সোমবার ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরী সেনকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সূত্রের খবর,  আজ হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি।

আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ । দুর্ঘটনায় এক ভারতীয়র মৃত্যু, গুরুতর জখম আরও ১ । মাউন্ট এভারেস্টের পথে ফুরিচি হেলিপ্যাডে নামার সময় সংঘর্ষ । এক ভারতীয় নাগরিকের মৃত্যু, আহত এক, জানিয়েছে পুলিশ

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)