Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
West Bengal 17 Nov 2026, 02:25 AM

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: 'অব তক ৫'। এটি বলিউডের নতুন কোনও ফিল্মের নাম নয়। এ হল পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে গত ৬ মাসে হওয়া রাজ্য়ে একাউন্টারের সংখ্য়া। ৭ জুলাই বারুইপুর, ২৭ অক্টোবর গাইঘাটা, ২৭ অক্টোবর সামশেরগঞ্জ এবং ৯ নভেম্বর রায়গঞ্জের পর, সেই তালিকায় এবার যুক্ত হল ১৫ নভেম্বর বীরভূমের নানুর। যাকে সমর্থন করছেন সমাজের এক অংশের মানুষ। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট জাস্টিস (Instant Justice)-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের? কিন্তু কেন? এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

তেলঙ্গানা-উত্তরপ্রদেশ থেকে বিহার-পশ্চিমবঙ্গ। দেশের নানা প্রান্তে পুলিশি এনকাউন্টারের ঘটনায় রাজনীতি যেমন উত্তাল তেমনই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের একাংশ যখন এনকাউন্টারের প্রশংসা করছে কিংবা এনকাউন্টারস্থলে ফুল ছোড়া হচ্ছে কিংবা পুলিশকে বাহবা দেওয়া হচ্ছে, তার মানে কি অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে Instant Justice-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের? অর্থাৎ অপরাধ ঘটলেই সঙ্গে সঙ্গে বিচার। কিন্তু এনকাউন্টার অথবা পিটিয়ে মারার ফলে বিচারের নামে কখনও কখনও অবিচার হচ্ছে না তো? বা হবে না তো? এই নিশ্চয়তা কে দেবে? নানা মহলে এই প্রশ্নও তোলা হচ্ছে।

এনকাউন্টারের বিপক্ষে কী যুক্তি ?

এনকাউন্টারকে সমর্থন করছেন না অনেকেই। কিন্তু কেন ? তার যুক্তিও দেন বিশেষজ্ঞরা। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ''যদি একজনকে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়, তার অর্থ হল - প্রমাণ লোপাট করে দেওয়া। হতে পারে ওই ব্যক্তিটি আরও পাঁচ জনের নাম বলতে পারতেন, যারা এই বিষয়টির পিছনে ষড়যন্ত্রকারী।''আইনজীবী বিক্রম বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''ননস্টপ যদি এনকাউন্টার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা হতে থাকে, তাহলে আমি বলব, প্রশাসন নিজেই ব্যর্থ। কারণ, প্রশাসনের তরফ থেকে বিচার করাতে পারছে না।''

ভুক্তভোগীদের একাংশের কথায় সিস্টেমের ওপর থেকে আস্থা উঠে যাওয়ার ইঙ্গিত মিলছে। কিন্তু এরজন্য় কে দায়ী? এই প্রশ্নও উঠছে বার বার। এই বিষয় নিয়ে নিহত পুলিশ অফিসার তাপস চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী বলেন, ''বিচার ব্য়বস্থার প্রতি আমার আর আস্থাই নেই। বিচারব্য়বস্থা মানেই দীর্ঘসূত্রিতা।'' অন্যদিকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, ''আদালতে তথ্য় প্রমাণ জমা দেওয়ার কথা পুলিশের। পুলিশ যদি তথ্য় প্রমাণ জমা দিতে না পারে, তাহলে তো বিচার দ্রুত হবে না। তাই পুলিশ নিজের ব্য়র্থতা ঢাকার জন্য় এনকাউন্টার করছে''

এনকাউন্টারের পক্ষে কী যুক্তি ?

উল্টোদিকে এনকাউন্টারের পক্ষেও বিপুল সমর্থন রয়েছে। প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই যে রতন শেখের ব্যাপারটা নিয়ে সাধারণ সমাজবিরোধীদের কাছে একটা বার্তা গেল যে, পুলিশকে যদি গুলি করে দেওয়া যায়, যদি একটা গণধর্ষণ করে একটা মেয়েকে মারা যায়, খুন  করে দেওয়া যায়, তাহলে তার পরিণাম হচ্ছে একমাত্র এনকাউন্টার।'' প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা জানিয়েছেন, ''এই ধরনের  পরিবেশ...হঠাৎ প্ররোচনা হলে তো পুলিশকে গুলি চালাতে হবে। মুসলিম লিগ ২-এর সরকার নেই যে আমরা পুলিশকে মারব, থানা জ্বালাব, তারপর আমাদের...সাহায্য দেবে। একটা বার্তা তো দিতে হবে যে প্রশাসন একটা আছে। যা হচ্ছে ঠিকই আছে।''

এই বিষয়ে কী বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা ?

এনকাউন্টার, কেউ বলছেন ভাল। কেউ বলছেন খারাপ। কিন্তু এই বিষয়ে কী বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা ? এর ফলে অপরাধীদের মনে কি ভয় তৈরি হয় ? মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম বলেন, ''ন্যায়বিচারের ওপর ভারতবাসীদের যে অনাস্থা তার সুযোগ নিয়ে প্রশাসন এটা করছে এবং আমরা পাশ থেকে হাততালি দিচ্ছি। বাস্তবে এটা কখনই সমর্থনযোগ্য নয়। এটা একটা প্রতিহিংসা পরায়ণতা ছাড়া আর কিছু নয়। কোনও অপরাধী, আমরা ধরা পড়ব, এই ভেবে অপরাধ করে না। তো এনকাউন্টার কিলিং করে অপরাধ কমানো যাবে, এর থেকে অবাস্তব থিওরি আর হতে পারে না।''

তবে গত ছ'মাসে এনকাউন্টারে যাদের মৃত্য়ু হয়েছে, তাদের পরিবারও কেউ এর বিরুদ্ধে মুখ খোলেনি। সে বারুইপুরে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা হোন বা গাইঘাটায় নাবালিকার ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মা। রায়গঞ্জে ধর্ষণ-খুনে অভিযুক্ত দিলীপ রায়ের মা থেকে বীরভূমে এনকাউন্টারে নিহত রতন শেখের ছেলে - কেউই এনকাউন্টার নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। তাই, সব মিলিয়ে এনকাউন্টার নিয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তির লড়াই চলছেই।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation