Bhangar News | ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | #abpananda
West Bengal 07 Nov 2026, 03:56 PM

Bhangar News | ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | #abpananda

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা!মমতা-তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ ISF-এর বিরুদ্ধে। ভাঙড় থানায় অভিযোগ দায়ের আক্রান্ত তৃণমূল নেতার।যদিও মারধরের অভিযোগ অস্বীকার ISF-এর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে রণক্ষেত্র পরিস্থিতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে রণক্ষেত্র পরিস্থিতি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জন্মদিনেই তাঁর বাড়ির সামনে উত্তপ্ত পরিস্থিতি। প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। গভীর রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। অভিষেকের অনুগামীদের সঙ্গে বিজেপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৭জন। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা বাড়ির সামনে অবস্থানে বসলেন মমতা-তৃণমূলের সাংসদ। ঘটনার সূত্রপাত হয়, রাত দেড়টা নাগাদ অভিষেকের অনুগামীরা জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক চোর স্লোগান দেন। পাল্টা স্লোগান দেন অভিষেকের অনুগামীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরকে লক্ষ্য় করে ইট বৃষ্টি শুরু হয়। শুরু হয় তুমুল হাতাহাতি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ভোর রাত পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation