West Bengal
13 Oct 2026, 03:11 PM
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
A
ABP Ananda
@abpananda

রাজীব চৌধুরী, বহরমপুর: মুর্শিদাবাদের (Murshidabad News) বহরমপুর শহরের প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম সেন বাড়ির দুর্গোৎসব (Durga Puja 2026)। প্রায় দেড়শো বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। আধুনিকতার ছোঁয়া লাগলেও প্রাচীন রীতি ও সাবেকিয়ানা বজায় রেখেই আজও দশভুজার আরাধনা করেন সেন পরিবারের সদস্যরা। দেবীপক্ষের সূচনা হতেই উৎসবের আবহ তৈরি হয় পরিবারে। তবে এই দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় রথযাত্রার দিন থেকেই।

সেন বাড়ির দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য। জানা যায়, আগে এই পরিবারে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল। পরে ১৮৯৬ সালে অবিভক্ত বাংলার সাব জজ রাধাকৃষ্ণ সেন সেন বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকে প্রায় দেড়শো বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসছে দেবী দুর্গার আরাধনা।

প্রাচীন রীতি মেনে রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। এরপর প্রতিমা নির্মাণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভাদ্র মাসে সেই নির্মাণকাজ বন্ধ থাকে। পরে আশ্বিন মাসে ফের প্রতিমা তৈরির কাজ শুরু হয়। মহালয়ার দিন প্রতিমার চক্ষুদান হয়। বছরের পর বছর ধরে এই নিয়ম মেনেই চলে আসছে সেন বাড়ির দুর্গোৎসব।

আরও পড়ুন:- মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে

এই পুজোয় পরিবারের মহিলাদের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর মহিলাদের অনুমতি নিয়েই পুজোর শুভ সূচনা হয়। পারিবারিক রীতি ও ঐতিহ্য রক্ষায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য।

সেন বাড়িতে বৈষ্ণব মতে দেবী দুর্গার পুজো হয়। তাই এখানে প্রচলিত পশুবলির পরিবর্তে নবমীর দিন আখ ও চালকুমড়ো বলি দেওয়ার রীতি রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সমস্ত আচার-অনুষ্ঠানই কিন্তু বহরমপুরের এই সেন বাড়ির দুর্গাপুজোকে সকলের মাঝে ভিন্ন জায়গায় করে দিয়েছে।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)