West Bengal
08 Oct 2026, 12:00 PM
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
A
ABP Ananda
@abpananda

কলকাতা : পুজোর আগে কলকাতায় এলেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী কয়েকদিন শহরে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে তাঁর। বিমানবন্দরে নেমে তসলিমা বলেছেন, 'খুব ভাল লাগছে। পুজোয় হয়তো থাকতে পারব না। কিন্তু আমার কিছু অনুষ্ঠান আছে। কালকে মহাজাতি সদনে। ১১ তারিখেও আছে, ৯ তারিখেও আছে। খুব ভাল লাগছে। মহালয়ায় থাকছি। সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব। আর এইবার তো পুজোয় থাকতে পারছি না। তবে পরের বছর থেকে অবশ্যই থাকব। খুব ভালোবাসি এখানকার পুজো। এত ভাল, এত সুন্দর, মনে হয় আর্ট এগজিবিশন হচ্ছে। সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। কালকে মহাজাতি সদনে যে অনুষ্ঠান হবে আমার কবিতা আর কবিতার গানের অনুষ্ঠান হবে। উমা সম্মান দেওয়া হবে। দেবী বন্দনা হবে। খুব ভাল অনুষ্ঠান হবে। তারপর ১১ তারিখ আছে সল্টলেকের বিডি অডিটোরিয়ামে। ওখানে সাহিত্যের অনুষ্ঠান। আমার একটা বই উদ্বোধন হবে। আর ন্যাশনাল লাইব্রেরিতে একটা ম্যাগাজিনের উদ্বোধন হবে।'

কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'

গত ১ অগস্ট ২০ বছর পর কলকাতায় ফিরেছিলেন তসলিমা নাসরিন। লেখিকা ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হন। ওই বছরের নভেম্বর মাসে তাঁর একটি বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর নিরাপত্তার কারণে তৎকালীন সরকার তাঁকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যায়। বই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমা নাসরিনকে৷ তারপর প্রায় দু’দশক ধরে আমেরিকা, ইউরোপ, ভারতে রয়েছেন তিনি৷  দীর্ঘ সময় কলকাতায় থেকেছেন। কলকাতার শিল্পী সাহিত্যিক মহলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল গভীর। এ রাজ্যে তাঁর ভক্ত অসংখ্য। অথচ ২০০৭ সালে  একাধিক বিতর্ক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তাঁকে রাজ্য ছাড়তে হয়েছিল। এরপর প্রায় দুই দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। 'বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। রাজ্যসভার জিরো আওয়ারে বলেছিলেন শমীক ভট্টাচার্য। এবার পালাবদলের পর ২০ বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের সাহিত্যিক, বাঙালির প্রিয় লেখিকা তসলিমা নাসরিন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)