West Bengal
08 Oct 2026, 12:00 PM
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
A
ABP Ananda
@abpananda

কলকাতা: সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ। বর্ষীয়ান আইনজীবীর পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা। বাম নেতার অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে আজ সকালে মদের বোতল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বাইকে করে আসেন। আর তারপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করেন ও সেই বোতল ছোড়া হয় বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি সিসিটিভি ভেঙে দেওয়া হলেও অন্য একটি সিসিটিভি ক্যামেরা চালু ছিল। যে ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। বাইপাসের ধারে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির দুটো অংশ ভাঙচুর করা হয়েছে। দোতলার একটি জানলা ভেঙে দেওয়া হয়েছে মদের বোতল ছুড়ে।

তারপর তিনতলার বারন্দায় একটি স্লাইডিং ডোরের দুটো অংশও ভেঙে দেওয়া হয়েছে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ভোরের দিকে ৫ টার পর যখন তিনি ঘুমাচ্ছিলেন, সে সময় তাঁর বাড়ির পরিচারিকা এসে জানান বাড়িতে হামলা হয়েছে। খবর পাওয়ার পর তিনি যখন এসে দেখেন, তখন রাস্তায় কাউকে দেখতে পাননি। যদিও পরে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, একটি বায়কের নম্বর প্লেট কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছিল। বাইকে চোর যে ব্যক্তি এসেছিল, তার মুখও কালো কাপড়ে ঢেকে দেওয়া ছিল।

তারপরই পূর্ব যাদবপুর থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন তিনি। পুলিশ আসে তাঁর বাড়িতে। তারপর লিখিত অভিযোগও জানান এই বর্ষীয়ান আইনজীবী। পুলিশ সূত্রে খবর, তাঁরা এই ফুটেজ খতিয়ে দেখছেন। বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনের রাস্তায় এখনও ভেঙে পড়ে রয়েছে বোতলের কাচের টুকরো।

এই পুলিশ মনে করছে সম্পূর্ণ পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ যে ভাবে মুখ ঢেকে, গাড়ির নম্বর প্লেট ঢেকে রাস্তার উপর দাঁড়িয়ে গোটা কাণ্ডটি ঘটানো হয়েছে, এটা আচমকা ঘটানো সম্ভব নয়। এমনকি কোন রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাওয়া যাবে সেটাও হামলাকারী ছকে রেখেছিলেন। যদিও গোটা ঘটনার পিছনে কী কারণ, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)