West Bengal
28 Nov 2026, 05:01 PM
TMC News: হলফনামায় সই করাচ্ছে পুলিশ? গোপন ভিডিও প্রকাশ অভিষেকের, মারাত্মক অভিযোগ
A
ABP Ananda
@abpananda

কলকাতা: জোড়াফুল প্রতীক নিয়ে টানাপোড়েন চরমে। সেই আবহেই ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিলিমিটেশন বিল নিয়ে দিল্লিতে I.N.D.I.A শিবিরের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই ভিডিও প্রকাশ করলেন। (Abhishek Banerjee)

এদিন বেশ কয়েকটি ভিডিও সকলের সামনে তুলে ধরেন অভিষেক। প্রতীকযুদ্ধে ইতিমধ্যেই মমতা-তৃণমূল এবং ঋতব্রত-তৃণমূল আলাদা আলদা হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশনে। নিজেদের সমর্থনে থাকা বিধায়ক, সাংসদ, দলের কর্মী-সমর্থকদের সই করা নথি জমা দিয়েছেন। কিন্তু অভিষেকের দাবি, ঋতব্রত-তৃণমূলের তরফে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, তাতে হলফনামায় ভুয়ো সই রয়েছে। থানার মধ্যে বসে হলফনামায় ভুয়ো সই করানো হয়। যাঁদের সই দেখানো হয়েছে, তাঁরাই ভুয়ো সইয়ের কথা বলছেন।

শনিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানেই গোপন ভিডিও প্রকাশ করেন তিনি, যাতে দেখা যায়, পুলিশের তরফে কিছু কাগজে সই করানো হচ্ছে।  অভিষেক বলেন, "ভুয়ো হলফনামা...নোটারির সইও ভুয়ো। যাঁর নামে সই করা হচ্ছে, যাঁর নাম দিয়ে হলফনামা জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, তিনি জানেনও না। এটাই হচ্ছে বাংলার সরকার, তথাকথিত বিরোধী দল ডেমোক্র্যাটিক তৃণমূল-কংগ্রেস, যার নেতৃত্বে অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটাই ওদের আসল চেহারা। ওরা বলত, ওরাই নাকি আসল বিরোধী। দেখেছেন কখনও, বিরোধীদের হয়ে ভুয়ে এফিডেফিট পূরণ করছে পুলিশ! দেশের কোথাও, স্বাধীনতার পর থেকে এমনটা দেখা গিয়েছে? এতে জালিয়াতির মামলা হওয়া উচিত। দেশে যদি বিচার বলে কিছু থাকে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে! বিচার ব্যবস্থা এবং আইনই টেকেন ফর গ্রান্টেড।"

সবিস্তার আসছে

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)