প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে মারধর-শ্লীলতাহানি! ‘দাদাগিরি’র অভিযোগে সিভিক ভলান্টিয়ার ধৃত হাওড়ায়
West Bengal 16 Nov 2026, 06:41 PM

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে মারধর-শ্লীলতাহানি! ‘দাদাগিরি’র অভিযোগে সিভিক ভলান্টিয়ার ধৃত হাওড়ায়

S
Sangbad Pratidin
@sangbadpratidin
বাড়ির পাশে প্রকাশ্যে মদ্যপানের আসর বসানো হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন মা ও নাবালিকা মেয়ে। অভিযোগ, মা ও মেয়েকে মারধর-শ্লীলতাহানি করা হয়। সেই ঘটনা দেখে নাবালিকার বাবা প্রতিরোধ করেছিলেন। তাঁর মাথা শাবল দিয়ে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার খোদ এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দু আদক আইবি বিভাগের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। জগৎবল্লভপুর থানার গোবিন্দপুর বকুলতলা এলাকায় সোমবার দিব্যেন্দু, তার ভাই ও বন্ধুরা প্রসেনজিৎ জেটি নামে এক ব্যক্তির বাড়ির পাশের মাঠে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। অশ্লীল মন্তব্যও চলছিল! সেই ঘটনা দেখে প্রতিবাদ করেন প্রসেনজিৎ জেটির স্ত্রী ও নাবালিকা মেয়ে। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়। এরপরেই দিব্যেন্দু ও তার ভাইয়ের ‘দাদাগিরি’ শুরু করেন।
অভিযোগ, তারা ওই মেয়ে ও মায়ের হাত ধরে টানাটানি করেন। মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা দেখে প্রসেনজিৎ জেটি প্রতিবাদ করেন। অভিযুক্তরা শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন! তিনি বর্তমানে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। মাথায় চারটি সেলাই পড়েছে। দিব্যেন্দু ও তার ভাইকে গ্রেপ্তারের দাবিতে এলাকার লোকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। দিব্যেন্দু ও তার ভাই শুভেন্দু আদককে গ্রেপ্তার করে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
11

Comments (0)

Login to join the conversation