West Bengal
15 Nov 2026, 04:56 PM
পানিহাটিতে ব্যবসায়ীর উপর হামলার ‘প্রতিবাদ’ করতে গিয়ে মৃত্যু বিজেপি কর্মীর! কাকে নিশানা রত্নার?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
স্থানীয় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর। দলেরই অন্যপক্ষের লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। মৃত ওই বিজেপি কর্মীর নাম অরূপ সাহা। ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও কিঞ্চিত উষ্মাপ্রকাশ করেছেন পানিহাটির বিধায়ক।
শনিবার রাতে ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা বাড়ি ফিরছিলেন। সেসময় বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে রুমা সাহা সেই বিবাদ থামাতে চেষ্টা করেছিলেন। পরে তিনি বাড়ি ফিরে বিষয়টি স্বামী অরূপ সাহাকে বলেন। বিবাদ মিটমাট করতে অরূপ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন। যেসব লোকজন বিবাদ করছিলেন, তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল। অভিযোগ, তাঁরা বাড়ি না গিয়ে আরও অনেক বেশি লোক জড়ো করে ঝামেলা চালিয়ে যেতে থাকেন। সেসময় অরূপ সাহাকে সজোরে বুকে ধাক্কা মারা হয় অভিযোগ। তিনি মাটিতে পড়ে যান।
রাতে বাড়ি ফেরার কিছু সময় পর থেকেই তিনি অসুস্থবোধ করতে থাকেন, বমিও হয়। তাঁকে দ্রুত স্থানীয় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনাকে ‘খুন’ বলে দাবি করা হয়েছে। ঘটনা জানতেই কান্নায় ভেঙে পড়েন বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সেই অভিযোগ বিধায়কের। পানিহাটি এলাকায় বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চললেও পুলিশ-প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক।
রত্না দেবনাথের অভিযোগ, এই ঘটনায় রাজদীপ-সহ আরও অনেকেই জড়িত। রাজদীপ এই মুহূর্তে বিজেপির যুব সভাপতি। এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে ঘটনায়। ননী, রাজদীপ তৃণমূলের বাহিনীকে ডেকে নিয়ে আসে বলে অভিযোগ। বিধায়ক জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। তাঁর দাবি, “জেলা সভাপতি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনার বসিয়ে দিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে ঝামেলা পাকাচ্ছেন।”
পানিহাটির বিধায়ক বলেন, “এখন কাউন্সিলর নেই, চেয়ারম্যান নেই। সমস্তটাই ইও দেখেন আর আমি দেখি। কিন্তু ২৯টা ওয়ার্ডেই ২৯ জনকে বসিয়ে দেওয়া হয়েছে।” তাঁর আরও অভিযোগ, জেলা সভাপতি তাঁর সঙ্গে কোনও সমন্বয় করেন না। ৪ তারিখের পর যারা বিজেপিতে এসেছেন, তারাই মূলত বেশি দলের কাজ পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রত্না দেবনাথ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)