West Bengal
15 Nov 2026, 10:01 AM
আগামী সপ্তাহেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকবান’! ঝাপটা বঙ্গেও? ভিজতে পারে কলকাতা
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বাংলাজুড়ে শীতের আমেজ। ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে গত দু’দিনে। তবে এই শীত শীত ভাবে বাধ সাধতে পারে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের ঝড়বৃষ্টি হবে। ভিজতে পারে কলকাতাও।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রবিবার তৈরি হবে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। অতি গভীর নিম্নচাপ হয়ে সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়ার বিভিন্ন মডেলের অনুমান, এই ঘূর্ণিঝড় অর্ণব এবং মুরাসুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ এই ঘূর্ণিঝড়ের। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যে এই ঘূর্ণিঝড় ‘আকভান’ স্থলভাগে আছড়ে পড়তে পারে।
বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়ার এক-দু’জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝরে হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা হুগলি ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুর আবহাওয়া দপ্তরের।
নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে না উত্তরবঙ্গের আবহাওয়ায়। উত্তরের ৫ জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। তবে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে অবশ্য ঝড়বৃষ্টির মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হবে না। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
8
Comments (0)