West Bengal
13 Nov 2026, 02:21 PM
দুবাইয়ের মঞ্চে শাহরুখের ‘অল ব্ল্যাক’ লুককেও ছাপিয়ে গেল ৫ কোটির হাতঘড়ি! কী বিশেষত্ব?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বয়স তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা। ষাটের কোঠা পেরিয়েও বলিউডে আজও তিনি ‘কিং’। কথা হচ্ছে ইন্ডাস্ট্রির বাদশা শাহরুখ খানকে নিয়ে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে ফের নিজের রাজকীয় স্টাইলে নজর কাড়লেন কিং খান। আগাগোড়া কালো পোশাকে ধরা দিলেন তিনি। তবে, সব ছাপিয়ে নেটপাড়ায় এখন চর্চায় তাঁর হাতঘড়িটি। কেন জানেন?
ছবি: সংগৃহীত (ইনস্টাগ্রাম)
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান। স্ত্রীর সঙ্গে সজ্জা মিলিয়ে কালো পোশাকে সেজেছিলেন শাহরুখ। পরনে ছিল কালো প্যান্ট এবং মানানসই কালো ব্লেজার। ব্লেজারের ল্যাপেল, কাফ এবং পকেটে ছিল সূক্ষ্ম কারুকাজ। পায়ে কালো জুতো। চোখে হালকা রঙিন চশমা। কানে তাঁর চিরপরিচিত কালো ইয়ার কাফ। গলায় হিরের নেকপিস। আঙুলে হিরের আংটি এবং হাতে ক্লাসি ব্রেসলেট। ছিমছাম অথচ আভিজাত্যে মোড়া এই সাজেই বাজিমাত করলেন তিনি। কিন্তু এসব ছাড়াও ছিল ৫ কোটির ‘পাটেক ফিলিপ’।
ছবি: সংগৃহীত (ইনস্টাগ্রাম)
ঘড়িটির বিশেষত্ব কী?
পোশাকের পাশাপাশি শাহরুখের হাতঘড়িটি আলাদা করে নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়ো ঘেঁটে ঘড়িটির আসল পরিচয় মিলেছে। বিখ্যাত সুইস সংস্থা ‘পাটেক ফিলিপ’-এর গ্র্যান্ড কমপ্লিকেশনস সংগ্রহের ঘড়ি এটি। এর বাজারমূল্য শুনলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। এই সংগ্রহের ঘড়িগুলির দাম শুরু ৩ কোটি টাকা থেকে। যা ছাড়িয়ে যায় ৬ কোটির গণ্ডিও।
কালো বেজেল যুক্ত মডেলটির দাম প্রায় ৩ কোটি ৮ লক্ষ টাকা। তবে নীল বেজেল যুক্ত দু’টি সংস্করণের দাম যথাক্রমে ৫ কোটি ২২ লক্ষ এবং ৬ কোটি ৩ লক্ষ টাকা। ৪২ মিলিমিটার ডায়ামিটারের এই ঘড়িটির সম্পূর্ণ বডি ও কেসিং বহুমূল্য প্লাটিনামে মোড়া। ঘড়ির বেজেল এবং লাগে নিখুঁতভাবে বসানো রয়েছে মোট ৫৮টি ব্যাগেট-কাট নীলা। ঘড়ির ফোল্ডিং ক্লাস্পেও রয়েছে আরও ২২টি নীলা। এর প্ল্যাটিনাম ও নীল রত্নের চকচকে ভাব শাহরুখ খানের ‘অল ব্ল্যাক’ বা পুরোপুরি কালো রাজকীয় পোশাকের সঙ্গে দারুণভাবে মানিয়েছিল, যা ফ্যাশনপ্রেমীদের বিশেষভাবে নজর কেড়েছে।
ছবি: সংগৃহীত (ইনস্টাগ্রাম)
মঞ্চে খুনসুটি ও নাচ
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক করণ জোহর। মঞ্চে উঠে চেনা মেজাজে রসিকতা করতে ছাড়েননি শাহরুখ। তাঁর বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর অন্দরমহল নিয়ে মজার ছলে এদিন নানা তথ্য ফাঁস করেন তিনি। অভিনেতা জানান, বাড়ির কোনও বিষয়েই তাঁর মতামত চলে না। ‘মন্নত’ পুরোটাই গৌরীর অধীনে।
শাহরুখের কথায়, বাড়ির ওয়াই-ফাই, বিছানায় বসে খাওয়া কিংবা ঘরের রং— কোনও কিছু নিয়েই তিনি কথা বলতে পারেন না। এমনকী ছবি, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি বা আলোর সাজসজ্জা নিয়েও তাঁর কোনওই ভূমিকা নেই। স্বামীর এমন রসিকতায় হেসে লুটোপুটি খান উপস্থিত দর্শকরা। শুধু কথাতেই নয়, নাচেও মন জয় করেন বাদশা। নিজের আগামী ছবি ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের তালে পা মিলিয়ে অনুষ্ঠানের পারদ চড়িয়ে দেন তিনি।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
6
Comments (0)