West Bengal
10 Nov 2026, 09:17 PM
চলছে ডিভোর্সের মামলা, বন্দুক নিয়ে ফ্ল্যাটে ঢুকে স্বামীকে বেধড়ক মার স্ত্রীর, সঙ্গী প্রেমিক!
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। এর মধ্যেই স্বামীর ফ্ল্যাটে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, সঙ্গে ছিলেন স্ত্রীর প্রেমিক, শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য-সহ আরও কয়েকজন। সোমবার রাতে রহড়ার পাতুলিয়ায় একটি অভিজাত আবাসনের ১৩ তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। জখম সাদাব আনজুম জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। মঙ্গলবার রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাদাব ও তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুরে ঘোলার বাসিন্দা সোহিনী চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল সাদাব আনজুম নামে ওই যুবকের। বছর তিনেক আগে তাঁরা বিয়ে করেন। দম্পতির দু’বছরের মেয়েও রয়েছে। বেশ কয়েক মাস ধরে দাম্পত্যে অশান্তি চলছিল দুজনের মধ্যে। সেজন্য স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। রহড়ার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকছেন সাদাব। দু’জনের বিবাহবিচ্ছেদের মামলাও চলছে।
অভিযোগ, গতকাল সোমবার ওই ফ্ল্যাটে গিয়েছিলেন সোহিনী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক ও বাপেরবাড়ির কিছু লোকজন। ফ্ল্যাটে ঢুকে কিল, চড়, ঘুষি মারা হয়! সাদাবকে বন্দুকের বাঁট দিয়েও মারা হয়েছে বলে অভিযোগ। আবাসনের বাইরেও নিয়ে গিয়ে চলে মারধর। অভিযুক্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সাদাবের ভাইয়ের অভিযোগ, অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে সোহিনীর। ওই যুবককে সঙ্গে নিয়ে দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পালটা সোহিনীর দাবি, সাদাবের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই কারণেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তিনি। থানায় দু’পক্ষের তরফেই অভিযোগ জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)