কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির একাংশ
West Bengal 08 Nov 2026, 09:26 PM

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির একাংশ

S
Sangbad Pratidin
@sangbadpratidin
কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখার গ্রাসে গোটা বাড়িটি। পুড়ে ছাই বাড়ির একাংশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উলটো দিকের একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পরে অন্যান্য অংশে। আগুনের গ্রাসে চলে যায় বাড়িটি। এলাকা ঢাকে ধোঁয়ায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। আগুন শুরুর থেকে কিছুটা নিভেছে। তবে এখনও কাজ চলছে।  ঘটনার পর বাড়ি থেকে সকলে বেরিয়ে আসেন। কোনও হতাহতের খবর নেই।
তবে স্থানীয়দের দাবি, বড় বিপদের হাত থেকে  রক্ষা পাওয়া গিয়েছে। কারণ বাড়িটির উলটো দিকে যেমন পেট্রল পাম্প, তেমনই ওই বাড়ির পাশেই রয়েছে একটি কালীপুজো মণ্ডপ। এদিকে বাড়িটির নিচে রয়েছে একাধিক দোকান ঘর। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত। তবে দমকলের তৎপরতায় সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
আগুন লাগল কী করে তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আতশবাজির ফুলকি বাড়িটিতে এসে পড়ায় আগুন লাগে। তা থেকে দ্রুত তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তবে বিপদ এড়ানো গিয়েছে। পুলিশ বা দমকল এখনও আগুন কী করে লাগল তা নিয়ে কিছু বলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে। কাজ করছে দমকল।
অন্যদিকে, কাঁথির সিএসএ মাঠ যাওয়ার রাস্তায় একটি বাইক শোরুমের গোডাউনে ভয়াবহ আগুনে। অগ্নিকাণ্ডে অনেকগুলি নতুন বাইক পুড়ে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন। কী করে আগুন তা জানা যায়নি। 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation