West Bengal
30 Oct 2026, 06:01 PM
দিওয়ালিতে কেন্দ্র দেবে ৮ হাজার টাকা! ভুয়ো বার্তায় হোয়াটসঅ্যাপে ‘ফাঁদ’ হ্যাকারদের
S
Sangbad Pratidin
@sangbadpratidin
হ্যাকারের ফাঁদ পাতা ভুবনে। সতর্ক না হলেই বিপদ হতে পারে! সাম্প্রতিক অতীতে আশ্চর্য সব কায়দায় জালিয়াতি করতে দেখা গিয়েছে দুষ্কৃতীদের। আর তাই সব টেক সংস্থাই ইউজারদের নিরাপত্তা নিয়ে ভাবিত। এবার হোয়াটসঅ্যাপে এক নয়া চক্রের হদিশ মিলল। কেন্দ্রের তরফে দিওয়ালিতে অর্থসাহায্যের ভুয়ো বার্তা পাঠিয়েই নাকি পাতা হচ্ছে ‘ফাঁদ’! ইতিমধ্যেই সতর্ক করেছে তেলেঙ্গানা প্রশাসন।
ব্যাপারটা ঠিক কী? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো সেই রাজ্যের সকলকে সতর্ক করেছে এই বিষয়ে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এই ধরনের ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। আর সেই সঙ্গেই থাকছে একটি লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে নাকি মিলবে অর্থ। আর এই ‘লোভে’ একবার ক্লিক করে ফেললেই ‘সর্বনাশ’! জানানো হয়েছে, উৎসবের মরশুমে ‘সরকারি প্রকল্পে’র নাম করে এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে হ্যাকিংয়ের পথ বেছে নেওয়া হচ্ছে।
জানানো হয়েছে, লিঙ্কে ক্লিক করলে ইউজাররা চলে যাবেন প্রতারণামূলক ওয়েবসাইটে। আর সেখানে আধার সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চাওয়া হতে পারে। অথবা অননুমোদিত ইউপিআই কিংবা ক্ষতিকারক সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারে মোবাইলে। তাই এই ধরনের সন্দেহজনক মেসেজ থেকে সাবধান।
তবে কেবল এই ক্ষেত্রেই নয়, নানা সময়ে প্রতারকরা নানা ধরনের ‘ফাঁদ’ পাতে। সবক্ষেত্রেই একবার সেই ফাঁদে পা দিয়ে ফেললেও ঠান্ডা মাথায় সতর্ক থাকার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। যদি ভুলবশত কোনও সন্দেহজনক APK ফাইল বা লিঙ্ক খুলে ফেলেন, তবে প্রথমেই আপনার স্মার্টফোনে ##21# ডায়াল করুন। এতে আপনি কল ফরওয়ার্ডিং এবং অন্যান্য ফরয়ার্ডিং পরিষেবা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। যদি কোনও সন্দেহজনক পরিষেবা চালু করা হয়ে থাকে, তাহলে তৎক্ষণাৎ তা জানতে পারবেন। বন্ধ করতেও পারবেন। এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু রাখুন। সন্দেহজনক কিছু নজরে এলে সাইবার হেল্পলাইন নম্বরে (১৯৩০) কল করুন অথবা থানায় যোগাযোগ করুন।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)