Kolkata, West Bengal
30 Oct 2026, 02:01 PM
সহবাসের পর বিয়েতে ‘না’, মুখ বন্ধ রাখতে ৩০ লাখ প্রস্তাব! জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে থানায় তরুণী
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস। এরপর বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসেন জিএসটি ইন্সপেক্টর প্রেমিক। নানাভাবে বুঝিয়েও লাভ হয়নি। বরং তিনি মুখ বন্ধ রাখার জন্য ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেন বলে অভিযোগ। এরপরই প্রেমিকের বিরুদ্ধে বাগুইআটি থানার দ্বারস্থ তরুণী। সূত্রের খবর, পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম দীপায়ন রায়। উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরের বিটি কলেজ এলাকার বাসিন্দা। তরুণীর দাবি, দীর্ঘদিন ধরেই দীপায়নের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। একাধিকবার ঘুরতেও গেছেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের বিভিন্ন জায়গার হোটেলে তাঁর সঙ্গে সহবাস করেন অভিযুক্ত। আশ্বাস দেন, অতি শীঘ্রই আইনি বিয়ে সেরে ফেলবেন তাঁরা। কিন্তু কাজে আর কথায় কোনও মিল পাননি তরুণী। স্বাভাবিকভাবেই বিয়ের জন্য চাপ বাড়াতে থাকেন তিনি। এক পর্যায়ে স্রেফ বিয়ে করবেন না বলে জানিয়ে দেন যুবক। এরপর তরুণী থানা-পুলিশে জানানোর হুমকি দেন। সেই সময় নাকি মুখ বন্ধ করতে তরুণীকে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন ওই যুবক।
এরপর আচমকাই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন যুবক। এরপরই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ করেন তরুণী। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পারে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দীপায়ন রায়। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)