দ্বিতীয় সন্তান প্রসবের পরই অবস্থার অবনতি, ভর্তি আইসিইউতে! এখন কেমন আছেন ইনফ্লুয়েন্সর অনুশ্রী?
West Bengal 26 Oct 2026, 06:06 PM

দ্বিতীয় সন্তান প্রসবের পরই অবস্থার অবনতি, ভর্তি আইসিইউতে! এখন কেমন আছেন ইনফ্লুয়েন্সর অনুশ্রী?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ অনুশ্রী বিশ্বাস। তাঁর লাইফ স্টাইল ভ্লগ দেখতে পছন্দ করেন লক্ষ লক্ষ মানুষ। রবিবার দ্বিতীয় সন্তান প্রসবের পরই প্রবল অসুস্থ সেই অনুশ্রী। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় বহু মানুষ তাঁর জন্য প্রার্থনা করছেন। তাঁর সুস্থতা কামনা করছেন। আবার কারও মনে প্রশ্ন, ঠিক কী হয়েছে। অবশেষে মুখ খুললেন অনুশ্রীর স্বামী।
স্বামীর সঙ্গে ইনফ্লুয়েন্সর অনুশ্রী বিশ্বাস।
উত্তর ২৪ পরগনার বাসিন্দা অনুশ্রী। স্বামী ও এক মেয়েকে নিয়ে সংসার। স্বামীর কর্মসূত্রে শ্বশুরবাড়ি থেকে দূরেই থাকেন তিনি। যদিও উৎসবে দেখা যায় শ্বশুরবাড়িতে হইহই করতে। কয়েকমাস আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন অনুশ্রী। তারপর থেকেই অপেক্ষার প্রহর গোনা শুরু অনুরাগীদের। সপ্তাহখানেক আগে সাধের ছবিও পোস্ট করেছিলেন তিনি। গত পরশু অর্থাৎ শনিবার প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন অনুশ্রী। আপলোড করেন সেই ভিডিও-ও। প্রসবের পর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। উদ্বেগ প্রকাশ করেন লক্ষ লক্ষ মানুষ।
ইনফ্লুয়েন্সর অনুশ্রী বিশ্বাস।
সোমবার বিকেলে ভিডিওতে এবিষয়ে মুখ খুললেন অনুশ্রীর স্বামী। তিনি জানান, স্ত্রীর ঠিক কী হয়েছে, তা তাঁরাও এখনও স্পষ্টভাবে জানেন না। তবে প্রসবের পর থেকেই তিনি আইসিইউতে ভর্তি। অনুশ্রীর স্বামী বলেন, “এখনও পর্যন্ত ও চিকিৎসায় সাড়া দিচ্ছে। কী হয়েছে, তা পুরোটা জানলে অবশ্যই আপনাদের জানাবো। তবে বাচ্চা ভালো আছে।” সেই ভিডিওতে হাজার হাজার মানুষ অনুশ্রীর সুস্থতা কামনা করেছেন। সকলেরই কামনা, হাসিমুখে সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরুক প্রিয় অনুশ্রী।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation