West Bengal
25 Oct 2026, 06:46 PM
কলকাতা বিমানবন্দরে অবতরণ ‘এয়ারবাস এ৩৫০’-র, বাড়ছে দুবাইগামী উড়ানের সংখ্যাও
S
Sangbad Pratidin
@sangbadpratidin
আরও সহজ হচ্ছে কলকাতা থেকে দুবাই যাত্রা! এমিরেটসের সাপ্তাহিক উড়ানের সংখ্যা বেড়ে হচ্ছে ১২। আগে যেখানে ছিল ১১। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সমাজমাধ্যম এক্সে এমনটাই জানিয়েছে। এদিকে এদিনই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ‘এয়ারবাস এ৩৫০’। এমিরেটসের নয়া সংযোজন অত্যাধুনিক এই এয়ারবাস। একেবারে নিয়ম মেনে বিমানটি অবতরণের পর পর ওয়াটার ক্যানন স্যালুট জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে কলকাতা থেকে দুবাইগামী বিমানের সংখ্যা বৃদ্ধিতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই উড়ানের সংখ্যা বৃদ্ধি। শুধু তাই নয়, এহেন পদক্ষেপ পূর্ব ভারতের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, এমিরেটসে ‘এয়ারবাস এ৩৫০’ এর সংযোজন যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার মানকে আরও উন্নত করবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
Welcome Airbus A350! #AAI’s NSCBI Airport, Kolkata accorded a ceremonial Water Cannon Salute to @emirates’ newly introduced Airbus A350 today, marking an increase in weekly Kolkata–Dubai operations from 11 to 12 flights per week! (1/3) #Emirates #AirbusA350 https://t.co/lsz1CaDCAY
— Kolkata Airport (@aaikolairport) October 25, 2026
দীর্ঘ বছর ধরে এমিরেটসে এয়ারবাস ব্যবহার হয়ে আসছে। যদিও সেগুলি ছিল ‘এয়ারবাস এ৩৮০’ এবং ‘বোয়িং ৭৭৭’। এই বিমানের মাধ্যমেই পরিষেবা দেওয়া হত। যদিও গত দু’বছর আগে অর্থাৎ ২০২৪ সাল থেকে এই বিমানসংস্থায় যুক্ত হয় আধুনিক ‘এয়ারবাস এ৩৫০’ এর মতো বিমান। যদিও এতদিন মুম্বই, আহমেদাবাদ রুটে এই বিমান ওঠানামা করেছে। কিন্তু এই প্রথম কলকাতা রুটেও যুক্ত হল এমিরেটসের ‘এয়ারবাস এ৩৫০’। আর সেই বিমান কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁতেই ওয়াটার ক্যাননের মাধ্যমে সেটিকে স্বাগত জানানো হয়।
৩১২ আসনের এই বিমান খুবই উন্নত। এতে আছে ৩২টি আসনের বিজনেস ক্লাস এবং ২৫৯টি ইকোনমি ক্লাস। এছাড়াও ‘প্রিমিয়াম ইকোনমি’ ক্লাসের সুবিধা রয়েছে যাত্রীদের জন্য। এছাড়াও এই বিমানের জ্বালানি খরচ অন্যান্য সমগোত্রীয় বিমানের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। শুধু তাই নয়, কার্বন নিঃসরণও প্রায় ২৫ শতাংশ কমায়।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)