West Bengal
25 Oct 2026, 06:46 PM
বেড়ানো হওয়া চাই ‘পিকচার পারফেক্ট’, জায়গা বাছাইয়ে কেন বাড়ছে ‘পোজ-কেশন’?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
একসময় বেড়াতে যাওয়া ছিল নিখাদই ছুটি কাটানো। তাই হাতে কয়েকদিন সময় পেলেই বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তেন অনেকেই। পরিবারের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানোই ছিল লক্ষ্য। মানসিক শান্তি খোঁজাই ছিল বেড়ানোর একমাত্র উদ্দেশ্য। তবে এখন আর শুধু বেড়াতে যাওয়াই নয়। সেখানে গিয়ে ছবি কতটা সুন্দর হবে, তা নিয়েও মাথাব্যথার শেষ নেই। নয়া এই ট্রেন্ড বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। গা ভাসিয়েছেন অনেকেই।
নতুন এই ট্রেন্ডের নাম ‘পোজ-কেশন’। আসলে এমন একটি জায়গায় বেড়াতে যাওয়া যেখানে গিয়ে প্রফেশনাল ফটোশুট করা যাবে। তা সে সমুদ্র হতে পারে। কিংবা পাহাড়। আবার সমতলেও কোনও ভালো জায়গা হতেই পারে। মাপকাঠি একটাই জায়গাটি ছবিতে ঠিক কতটা সুন্দর।
ভ্রমণ ব্য়বসার সঙ্গে যুক্তদের দাবি, এই ‘পোজ-কেশন’-এর চাহিদা ক্রমশ বাড়ছে। বিশেষত নববিবাহিত দম্পতিরা এই ট্রেন্ডে বেশি গা ভাসিয়েছেন। কারও জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ‘পোজ-কেশন’-এর উপরেই জোর দেন তাঁরা। আবার প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রেও এই ট্রেন্ড খুবই জনপ্রিয়। খরচ নিয়েও নাকি মাথা ঘামাচ্ছেন না অনেকেই। এক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হিসাবে উঠে আসছে থাইল্যান্ডের নাম। ফুকেটের প্রমথেপ কেপ, আও সান বিচাতেও যাওয়ার প্রবণতা বাড়ছে। আবার ‘পোজ-কেশন’-এর জন্য ফুকেট ক্র্যাবি আইল্যান্ড এবং ব্যাঙ্ককও বেশ জনপ্রিয়।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)