বুকে জাপটে ধরে স্ত্রীকে আদর, স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে হাসপাতালে তরুণী!
West Bengal 24 Oct 2026, 11:00 AM

বুকে জাপটে ধরে স্ত্রীকে আদর, স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে হাসপাতালে তরুণী!

S
Sangbad Pratidin
@sangbadpratidin
স্ত্রীকে ভালোবাসার প্রকাশ করতে গিয়ে জড়িয়ে ধরা কোনও অবাক করা কাণ্ড নয়। তবে স্ত্রীকে জড়িয়ে ধরে যা কাণ্ড ঘটালেন এক যুবক, তা দেখে সকলেই তাজ্জব। এমন জড়িয়ে জাপটে ধরেছেন তাতে নাকি ভেঙে গিয়েছে তরুণীর পাঁজরের ৫টি হাড়। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। স্বামীকে দেখে স্ত্রী আনন্দিত হন। তরুণীকে জাপটে ধরে প্রায় কোলে তুলে নেন তরুণ। স্ত্রী তাঁকে নিচে নামাতে বলেন। সেই মতো নিচে নামেন। তরুণী এরপরই মাটিতে বসে পড়েন। স্ত্রীকে দাঁড় করাতে যান তরুণ। তখনই বোঝা যায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তরুণী।
এই ঘটনাটি চিনের। ওই তরুণ জানান, তিনি স্ত্রীকে ভালোবেসে কেবলমাত্র জড়িয়ে ধরেছিলেন। স্ত্রীকে কতটা ভালোবাসেন, তা বোঝাতে চেয়েছিলেন। আর তাতেই বিপত্তি। তরুণীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে। একটিতে আবার চিড় ধরেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন। স্ত্রীর দেখভালে দিনভর ব্যস্ত ‘অনুতপ্ত’ স্বামী। এদিকে, সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটিতে নেটিজেনদের রোষানলে তরুণ। অনেকেই প্রশ্ন করছেন, আদতে ভালোবাসা নাকি স্ত্রীকে কষ্ট দেওয়াই উদ্দেশ্য ছিল তরুণের। আবার কারও কারও মতে, এই ভিডিওটি দেখার পর কেউ আরও কারও মনের মানুষকে জড়িয়ে ধরার সাহস দেখাতে পারবেন না। কীভাবে যে এই কাণ্ডটি ঘটল, তা এখনও বুঝতে পারছেন না তরুণ।

Man in China hugs wife too tightly, leaving her with 5 broken ribs The man expressed guilt, saying he did not do it on purpose. https://t.co/vLmpGdCnxN
— MustShareNews (@MustShareNews) October 21, 2026
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation