‘আমাকে বিক্রি করে দিয়েছে’, কান্নায় ভেঙে পড়লেন মনামী! নিশানায় কে?
West Bengal 14 Oct 2026, 11:06 AM

‘আমাকে বিক্রি করে দিয়েছে’, কান্নায় ভেঙে পড়লেন মনামী! নিশানায় কে?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
বিগ বস দুর্গের সমীকরণ যে কখন বদলে যায় কে বলতে পারে! শুরুতে নন্দিনী দত্তদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে বর্তমানে দলে একেবারেই গুরুত্ব পাচ্ছেন না দাপুটে অভিনেত্রী মনামী ঘোষ। ক্যাপ্টেন্সি টাস্কে তাঁকে পিছন থেকে ‘ছুরি’ মেরেছেন দলেরই সদস্যরা। তা নিয়েই ভরত কলের কাছে কান্নায় ভেঙে পড়লেন মনামী। বললেন, “ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।”
কান্নায় ভেঙে পড়েছেন মনামী ঘোষ।
ব্যাপারটা ঠিক কী? প্রতি সপ্তাহেই বিগ বসের ঘরে ক্যাপ্টেন পরিবর্তন হয়। তার জন্য একটি টাস্ক দেওয়া হয়। যিনি জেতেন তিনি সেই সপ্তাহের দুর্গ পরিচালনার দায়িত্ব পান। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কে ভরত কল ছাড়া সকল প্রতিযোগী অংশ নিয়েছিলেন। শেষে দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা, রাজবীর দে-টিকে থাকেন। এই চারজনের মধ্যে লড়াইয়ে যিনি জিতবেন তিনিই হবেন এই সপ্তাহের ক্যাপ্টেন। প্রথম দফার টাস্কের শেষে জানা যায়, এদিন নন্দিনী ও নিরঞ্জনের মধ্যে একটি ডিল হয়েছিল। আসলে নিরঞ্জন চেয়েছিলেন দুর্নিবারকে ক্যাপ্টেন করতে। তাই নন্দিনীর সঙ্গে তাঁর কথা হয়েছিল, মনামী-সহ কয়েকজনের বল ইচ্ছে করেই ফেলে দেওয়া হবে।
এদিকে প্রথম সপ্তাহ থেকেই ক্যাপ্টেন হতে মরিয়া মনামী। তবে ৬ সপ্তাহ পেরিয়ে গেলেও সেই সুযোগ তিনি পাননি। এদিন তাঁকে পরিকল্পনা মাফিক হারিয়ে দেওয়ার বিষয়টা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন মনামী। প্রথমেই ভরত কলকে দোষারোপ করতে দেখা যায় তাঁকে। মনামী স্পষ্ট বলেন, “তুমি কোনওদিন আমার জন্য চিয়ার পর্যন্ত করোনি।” এরপরই নন্দিনীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন তিনি। দাবি করেন, তাঁকে আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। এককালের ‘বন্ধু’ নন্দিনীর এই আচরণে যে মনামী ভীষণভাবে আঘাত পেয়েছেন, তা তাঁর আচরণেই স্পষ্ট।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation