দিল্লির পর কলকাতাতেও ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত হাঁটতে পারেন মমতা
West Bengal 12 Oct 2026, 04:21 PM

দিল্লির পর কলকাতাতেও ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত হাঁটতে পারেন মমতা

S
Sangbad Pratidin
@sangbadpratidin
দিল্লির আন্দোলনের আঁচ এবার পড়তে চলেছে কলকাতাতেও। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে তিলোত্তমার বুকে জ্ঞানেশ কুমার হটাও মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিলে হাঁটতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে একটি প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। তবে গোটা কর্মসূচিই নির্ভর করছে পুলিশের অনুমতির উপর।
এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে বিদ্ধ মুখ্। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতে সরব সবমহল। এরই মাঝে কালিঘাট তৃণমূলের তরফে মঙ্গলবার মিছিলের ডাক দিয়ে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের কথাও। এই সমস্ত আচরণের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে বলেই খবর।
তবে সমস্যাও রয়েছে। পুজোর বাদ্যি বেজে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কলকাতার বড় পুজোগুলোর উদ্বোধন করছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের অনুমতি পুলিশ দেবে কি না, সেটা বড় বিষয়। কারণ, মিছিল হলে যান চলাচলেও একটা প্রভাব পড়তে পারে। তবে অনুমতি না মিললে সেক্ষেত্রে কালীঘাট তৃণমূল কী পদক্ষেপ করবে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এসআইআরের নামে ‘ভোটচুরি’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার সুপ্রিম কোর্ট অভিযান করে ‘ইন্ডি’ জোট। অভিযানে রাহুল গান্ধীর নেতৃত্বে ছিলেন কংগ্রেসের শীর্ষনেতারা, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক বাম নেতা এবং সমাজবাদী পার্টির নেতাকর্মীরা। 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation