অর্ধেকেরও কমে পেয়ে যেতে পারেন প্রায় দেড়লাখি আইফোন ১৭ প্রো! কিনে ফেলুন আজই
West Bengal 08 Oct 2026, 02:45 PM

অর্ধেকেরও কমে পেয়ে যেতে পারেন প্রায় দেড়লাখি আইফোন ১৭ প্রো! কিনে ফেলুন আজই

S
Sangbad Pratidin
@sangbadpratidin
সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৮। স্বাভাবিকভাবেই এবার এর ঠিক আগের মডেল অর্থাৎ আইফোন ১৭-এর মডেলগুলোর দাম খানিকটা কমেছে। কিন্তু দেড় লাখি ফোন আর কতই বা সস্তা হতে পারে! তাই মন চাইলেও কেনার সাধ্যি নেই অধিকাংশেরই। কিন্তু যদি অর্ধেকেরও কম দামে মেলে এই ফোন? নিশ্চয়ই অবাক হলেন? ঠিকই দেখছেন। এবার মূল দামের অর্ধেকেরও কমে পেতে পারেন আইফোন ১৭ প্রো। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
আইফোন ১৭ প্রো।
আইফোন ১৭ প্রো -এর বেস ভ্যারিয়েন্টের বর্তমান বাজার দর ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা। ভাগ্য সহায় হলে ৫৭ থেকে ৭০ হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এই ফোন। তবে হ্যাঁ, তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে পেয়ে যেতে পারেন ৪৪ হাজার ৫০০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত। যদিও সেক্ষেত্রে আপনি কোন ফোন এক্সচেঞ্জ করছেন, সেটির অবস্থা কেমন, কতদিনের পুরনো, তা বিচার্য। এক্সচেঞ্জে ভালো দাম পেলে অনেকটা কমে যাবে নতুন ফোনের দাম। এরপর থাকছে ছাড়। ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতেন পারেন। যদিও এক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে।
এখানেই শেষ নয়। আপনি কোন ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনবেন সেটাও একটা বড় ব্যাপার। কারণ বেশ কিছু কার্ডে মিলবে বাড়তি ছাড় ও ক্যাশব্যাক। ফলে এক ধাক্কায় আরও অনেকটা কমবে দাম। সব ছাড় মিলিয়ে দেখা যাবে হাফেরও কমে পেয়ে যেতে পারেন আইফোন ১৭ প্রো। তাহলে আর দেরি কেন? এখনই হাজির হয়ে যান দোকানে। পুজোর আগেই কিনে ফেলুন নতুন ফোন।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation