West Bengal
11 Nov 2026, 01:56 PM
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
A
ABP Ananda
@abpananda

কলকাতা: ভাইফোঁটার সকালে শহরে মৃত্যুর খবর! বরানগরের বহুতল থেকে উদ্ধার হল, যুবতীর নিথর দেহ। বরানগরের বহুতলের একটি ফাঁকা ফ্ল্যাট থেকে আজ সকালে উদ্ধার হয় বছর ২৬-এর এক যুবতীর দেহ। ওই ফ্ল্যাটে একাই ছিলেন যুবতী। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। তবে যে ফ্ল্যাট থেকে যুবতীর নিজের দেহ উদ্ধার হয়েছে, সেই ফ্ল্যাট তাঁর বাসস্থান নয়। জানা গিয়েছে, সেটি তাঁর দিদি জামাইবাবুর ফ্ল্যাট। তবে এই ফ্ল্যাটে নাকি পাকাপাকিভাবে কেউ থাকতেন না। বেশিরভাগ সময়ে ফাঁকাই পড়ে থাকত ওই ফ্ল্যাট। চাবি রাখা থাকত এক প্রতিবেশীর কাছে। সেই প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়েই ফ্ল্যাটে এসেছিলেন ওই যুবতী। এরপরে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ!

দরজা ভেঙে উদ্ধার করা হল তরুণীর নিথর দেহ

পুলিশ সূত্রে খবর, যুবতীর ফ্ল্যাটের দরজা ভিতরের দিক থেকে বন্ধ ছিল। পুলিশ এসে বন্ধ দরজা ভেঙে যুবতীর দেহ উদ্ধার করে। তবে ওই দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও, চাবির সাহায্যে বাইরে থেকেও তা খোলা যায়। যদি কেউ চায়, তাহলে বাইরে এসে দরজা বন্ধ করে দিতে পারে চাবি দিয়ে। প্রাথমিকভাবে দেখলে সেটা মনে হতে পারে, ভিতর থেকেই দরজা বন্ধ করা হয়েছে। অর্থাৎ দরজায় ইন্টারলকিং সিস্টেম ছিল। ওই যুবতী যদি খুনই হয়ে গিয়ে থাকেন, তাহলে আততায়ী কী চেনা মানুষ ছিল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই যুবতীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে ওই যুবতীর, সেটা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা নয়, সম্ভবত খুনই হয়েছেন যুবতী। পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে নিয়েই দরজা ভাঙে পুলিশ। পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখেন, খাটের ওপর পড়ে রয়েছে তরুণীর দেহ। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। আঘাত ছিল মুখেও, কাঁধেও ছিল গভীর ক্ষত। পুলিশের তরফ থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে, গতকাল ওই তরুণী দিদির ফাঁকা ফ্ল্যাটে এসেছেন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। সেগুলি খতিয়ে দেখতে পুলিশ। খুনের আগে ঠিক কী কী ঘটনা ঘটেছে, সেটা ময়নাতদন্তের রিপোর্টের পরেই জানা যাবে। ওই তরুণীর মোবাইল ফোনটিরও খোঁজ করছে পুলিশ কিন্তু সেটি এখনও পাওয়া যায়নি। বিকেল ৪টে নাগাদই তরুণীর ফোন স্যুইচড অফ হয়ে গিয়েছিল। তারপর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তরুণীর সঙ্গে তাঁর পরিবারের।

আরও পড়ুন: Train Accident: কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)