Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
West Bengal 11 Nov 2026, 01:56 PM

Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!

A
ABP Ananda
@abpananda

কলকাতা: ভাইফোঁটার সকালে বড় দুর্ঘটনা। সকাল সাতটা নাগাদ বেলাইন হয়ে যায়, কলকাতা-সাইরাং এক্সপ্রেস। জানা যাচ্ছে, গুয়াহাটির ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আজ সকালেই এই ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। সঠিকভাবে জানা যায়নি আহতদের সংখ্যাও! রেলসূত্রে খবর, লাইন বদলের সময় নিয়ন্ত্রণ হারায় দূরপাল্লার ট্রেনটি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রেলের তরফ থেকে জানানো হবে, কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। ট্রেনের সাতটি কোচ বেলাইন হয়ে গিয়েছে। রেলসূত্রে খবর, লাইন বদলের সময়েই নিয়ন্ত্রণ হারায় ট্রেনটি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা

ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা যাচ্ছে ট্রেনটি সকালবেলা গুয়াহাটি স্টেশনল ছেড়েছিল নিয়ম মাফিকই। কিন্তু এর পরে, গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশনের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা। ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটিতে কলকাতা সহ বহরমপুরের বহু মানুষ রয়েছে। যাত্রীরা অনুমান করছেন, একটি লাইন থেকে অপর লাইনে যখন পয়েন্ট করা হচ্ছিল, সেই সময়েই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনাটা কুয়াশার কারণে হয়েছে কি না, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আধিকারীকরা। ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কিছুটা এগিয়ে গিয়ে হেলে যায়। এরপরের বগিটি বাঁ দিকে গিয়ে আড়াআড়িভাবে চলে যায়। এর ফলে ট্রেনের সামনের দিকটা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। সঠিকভাবে কতজন আহত হয়েছে, সেটা এখনও বলা যাচ্ছে না।

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আতঙ্কে তাঁরা প্রায় ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। ইতিমধ্যেই রেলের তরফ থেকে ওই ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আহতদের উদ্ধার করেও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, সেই সময়ে চা খাচ্ছিলেন তাঁরা। হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেন। হাতে ও পায়ে আঘাত লাগে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। বহু বাঙালি ছিল এই ট্রেনে, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation