West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
West Bengal 17 Nov 2026, 11:26 AM

West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

A
ABP Ananda
@abpananda

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান'। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়তে পারে। বুধবার সকাল পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক।

দক্ষিণবঙ্গ

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় থাকতে পারে।

শুক্রবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় হওয়ার সম্ভাবনা।

শনিবার সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে।

রবিবার সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গ

আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কাল, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

কলকাতা

আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বুধবার সকাল পর্যন্ত। কখনো আংশিক মেঘলা আকাশ। সকাল সন্ধে মনোরম আবহাওয়া; খুব হালকা শীতের আমেজ থাকবে। রাতের তাপমাত্রা বাড়বে।

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৬ শতাংশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation