West Bengal
17 Nov 2026, 08:25 AM
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
A
ABP Ananda
@abpananda

হিন্দোল দে, রাজপুর-সোনারপুর : অন্নপূর্ণা যোজনার নাম করেও 'কাটমানি' নেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত বিজেপি কর্মী ! দলীয় কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিজেপিই। রাজপুর-সোনারপুরের পুরসভার বোড়ালের ঘটনা। টাকা না দিলে সরকারি প্রকল্প থেকে বঞ্চনার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলেরই মণ্ডল সহ সভাপতি। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযুক্ত বিজেপি কর্মী পার্থ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এক অভিযোগকারী বলেন, "যেদিন অন্নপূর্ণা যোজনায় আমাদের প্রথম টাকা ঢুকেছে, সেদিন রাতে উনি এসে বলেন যে টাকা ঢুকেছে ? আমি বললাম, হ্যাঁ। তাহলে ৫০০ টাকা দিতে হবে। ওখানে, মন্দিরে পাড় বাঁধাবে। তাই ৫০০ টাকা দিতে হবে। পার্থ দা (বিজেপি কর্মী পার্থ সাহা) বললেন। বিজেপি কর্মী। দেখলাম, অনেকে দিয়েছেন। তারপরে আমি দিয়েছিলাম।" অপর এক অভিযোগকারী বলেন, "আমাকে বললেন, বউদি পেয়েছেন তো ? দেখেছেন তো করিয়ে দিলাম। আমি আর কোনও উত্তর দিইনি। তখন বললেন, সিস্টেমটা জানেন তো কী ? আমি তখন, থম মেরে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কী দাদা কী সিস্টেম ? সিস্টেম হল ওটাই, আপনি কিন্তু আমাদের পুজো মণ্ডপের জন্য এক-দেড় হাজার টাকা দেবেন। অন্নপূর্ণা যোজনার টাকা। আমাকে বললেন, পেয়েছেন। আমি বললাম, হ্যাঁ পঞ্চমীর দিন পেয়েছি। আমি হাসছি। বলছেন, দেবেন কিন্তু। যে বাড়িতে রান্না করি, সেই বাড়ির দাদাকে বললাম, দিদিকে বললাম। ওঁরা বললেন, বলবি উপর মহলে জিজ্ঞাসা করি যে সিস্টেমটা কি এটাই ? তাঁরা যদি বলেন তাহলে দেব। পার্থ দা টাকা চেয়েছিলেন। বিজেপি কর্মী।"

সোনারপুরের বিজেপির মণ্ডল সহ সভাপতি বরুণ হালদার বলেন, "আমাদেরই রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে স্থানীয় মহিলাদের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার পর তাঁদের কাছ থেকে দেড় হাজার টাকা চাওয়া হচ্ছে। কখনো ইনস্টলমেন্টে, কখনো একমাসে চাওয়া হয়েছে। জোরপূর্বকভাবে ওঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমাদেরই পার্থ সাহা বলে একজন ব্যক্তি নিচ্ছেন। যিনি বারবার বলে থাকেন আমি রাজ্য কমিটির সঙ্গে যুক্ত আছি। আমার সঙ্গে বড় বড় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে।"

যদিও অভিযুক্ত বিজেপি কর্মী বলছেন, "যিনি বা যারা অভিযোগ করছেন, তাঁদের কাছ থেকে আমি টাকা চাইনি। তাঁদের সকলের মুখও আমি চিনি না। আর অন্নপূর্ণা ভাণ্ডার করে দেব বলে টাকা চাওয়া হয়নি। আমি জীবনে কোনও রাজনৈতিক দল থেকে এক টাকা নিই না। এটা আমার রেকর্ড। যারা যারা পেয়ে গেছে তাঁদের বলেছি ভাই তোমরা স্বেচ্ছায় কমিটমেন্ট করেছ। তোমরা তো দাওনি। প্রত্যেকটা বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে। আমার সেরকম আর্থিক অবস্থা নয়। দলের আমি চারআনা পয়সা নিইনি।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)