JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
West Bengal 06 Nov 2026, 05:06 PM

JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হল মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতিকে। দেউলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ধরা পড়লেন পুলিশের জালে। ১৪ জুন থেকে নতুন শুরু হওয়া তদন্তে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

আরও খবর..

কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ। জল্পনার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বর প্রকাশিত হচ্ছে না ভোটার তালিকা, গতকালই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation