CM Mamata Banerjee:সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
West Bengal 06 Nov 2026, 11:06 AM

CM Mamata Banerjee:সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..

A
ABP Ananda
@abpananda

কলকাতা: পশ্চিমবঙ্গে বরবরাই বড় প্রসঙ্গ শিল্প। এবং তার মধ্যে অন্যতম হল সিঙ্গুর। ভোটের আগের বারবার যে বিষয়টি উঠে এসেছে। স্বাভাবিকভাবেই পূর্বতন সরকারের আমলে যা থমকে গিয়েছিল, পালাবদলের পর সকলেরই চোখ সেদিকেই। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের  নতুন শিল্পনীতি সংযোজনের দিনেই উঠে এল সেই প্রসঙ্গ। সিঙ্গুর নিয়ে কী ভাবছে সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

[yt]https://youtu.be/jZQJU-lmIJA?si=hsarzBN47c3peypY[/yt]

আরও পড়ুন, কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

সিঙ্গুর নিয়ে আপনাদের নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? মুখ্যমন্ত্রী বলেন, আমরা কিছু একটা করব। আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। কিন্তু আগের মত ওই মউ সাইন আর, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মোট ৮টা বিজেবিএস হয়েছে। …৬৫০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয়েছে।’ পশ্চিমবঙ্গের বাণিজ্য়ে লক্ষ্মী আনতে লক্ষ্মীবারেই নতুন শিল্পনীতি ঘোষণা করেছে বিজেপি সরকার।বড় শিল্পের জন্য় একলপ্তে প্রয়োজন প্রচুর জমি। শিল্পনীতি ঘোষণা করেই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সরকারের জমি নীতি স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন, জমির কোনও অভাব হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, 'এখন রাজ্যের পরিস্থিতি বদলে গেছে। আগে রাজ্যের কোনও জমি নীতি ছিল না। বাম আমলে ধ্বংসাত্মক শ্রমিক আন্দোলন দেখেছে রাজ্য। তৃণমূল আমলে রুজির টানে রাজ্য ছেড়েছেন শ্রমিকরা। রাজ্যে ২ কোটির বেশি শিক্ষিত বেকার। কেন শিল্পের জন্য সরাসরি জমি কিনবেন শিল্পপতিরা? রাজ্য সরকার জমি নীতি তৈরির কাজ চলছে। এখন তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি বন্ধ হয়ে গেছে। সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বিজেপি। বিজেপি কোনও পরিবারতান্ত্রিক দল নয়। এখন ভয় আউট, ভরসা ইন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন শিল্পপতিরা।'

তিনি আরও বলেন,আমরা অনেক সরকারি জমি উদ্ধার করেছি এবং বিগত সরকারের দেওয়া জমি ফেলে রেখেছেন, তাদের বলেছিল ৩ মাসের মধ্য়ে আপনি যদি সাড়া না দেন, প্রক্রিয়া শুরু না করেন, আমাদের ফেরত দিয়ে দিন। যে টাকায় আপনি জমি কিনেছিলেন, আমরা ওই টাকা আপনাদের ফেরত দিয়ে দিচ্ছি এবং আমরা জমি কেনার জন্য় তহবিলের ব্য়বস্থা করছি। আমরা হাডকোর সঙ্গে, নাবার্ডের সঙ্গে ADBI-এর সঙ্গে, অন্য়ান্য় বড় ব্য়াঙ্কের সঙ্গে কথা বলছি। যাতে আমরাও নিজেরা জমি কিনে ল্য়ান্ডব্য়াঙ্ক তৈরি করতে পারি। এই মুহূর্তে যা প্রস্তাব আছে, আর যা চাহিদা আছে, আমরা সেটা দিয়ে দিতে পারব।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
11

Comments (0)

Login to join the conversation