West Bengal
11 Oct 2026, 01:10 AM
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
A
ABP Ananda
@abpananda

কলকাতা : রাজ্য়ের মহিলা সুরক্ষায় ফের একবার কড়া বার্তা মুখ্য়মন্ত্রীর। এর পাশাপাশি পুজোর আগেই রাজ্য় পুলিশে ১১ হাজারের মতো কনস্টেবল নিয়োগ করা হবে বলেও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, 'অভয়া, আর জি কর, কসবা ল'কলেজ, বারুইপুরের মতো ঘটনা যাতে না হয়, তা দেখার দায়িত্ব আপনাদের।'

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষার জোর দেওয়ার কথা বারবার শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে। নতুন করে খুলেছে আরজি কর ফাইলসও। দেবী পক্ষের শুরুতেই, শনিবার ব্রিগেডের বিশেষ অনুষ্ঠানে মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, 'মা-রা না থাকলে, আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। এই রাজ্য়ে স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন ছোট্ট শিশুকন্য়াকে মা দুর্গা রূপে পুজো করা শুরু করেছেন। আমি চাইব, আর একটাও যেন আর জি কর অথবা আমার সময় বারুইপুরের মতো ঘটনা না ঘটে।'

'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

তৃণমূলের পর বিজেপির আমলেও আক্রান্ত হয়েছে পুলিশ। আইনের রক্ষকদের গায়ে হাত পড়লে যে রেহাই মিলবে না, তাও একবার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছেন, 'আমার পুলিশ বন্ধুদের এবং CRPF-এর ভাইদের পাথর ছোড়া হল পার্ক স্ট্রিটে। আমি নবান্নতে সৌজন্য়ে ভবানী ভবনে ডেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে দিতে পারতাম কিন্তু আমি সে কাজ করিনি। আমি পার্ক স্ট্রিটে নিজে গেছি। পাথরবাজদের প্রেসের সামনে দাঁড়িয়ে বলে এসেছি, আমি যতদিন পুলিশ মন্ত্রী আছি কোনও পুলিশের গায়ে যদি কেউ হাত দেয়, তার অবস্থা সবচেয়ে খারাপ হবে। আসানসোলে ফাঁড়ি ভেঙে দিয়েছিল, টাকা আদায় করেছি, যারা ভেঙেছিল তাদের কাছ থেকে। ২টো আইন এনেছি আপনাদের হাত শক্তিশালী করার জন্য়।'

আইনশৃঙ্খলা কঠোর করতে নতুন নিয়োগের বার্তাও দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাজ্য় পুলিশের প্রায় ১১ হাজারের মতো নতুন কনস্টেবল, তারা পুজোর আগে নিযুক্তি পেতে চলেছেন। আগামী পরশুদিন (সোমবার) সবাই আসবেন, বেলা ১২টায়। আমি নিজে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেব সঙ্গে উর্দি। প্রায় ৩০০ কলকাতা পুলিশের SI মেধা অনুযায়ী পরীক্ষার নম্বর অনুযায়ী, রোস্টার মেনে SC, ST, OBC তারা গত পরশুদিন বাছাই তালিকা প্রকাশ করেছে।' মহালয়ার দিন ৪৫০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)