West Bengal
10 Oct 2026, 09:37 PM
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
A
ABP Ananda
@abpananda

কলকাতা: মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। গান-বাজনা থেকে বাংলার লোকসংস্কৃতি, সব মিলিয়ে বিশেষ পরিকল্পনায় হাজির হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং অন্যান্য মন্ত্রীরাও। অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল ড্রোন শো। তিন হাজার ড্রোনের আলোয় আকাশে ফুটিয়ে তোলা হয় মা দুর্গার আগমনের ছবি।

শুধু ড্রোন শো নয়, বাংলার সংস্কৃতিকে তুলে ধরতেও ছিল নানা আয়োজন। দার্জিলিং থেকে পুরুলিয়া, রাজ্যের ২৩টি জেলার ২৩ রকমের নাচ অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে। ছৌ নৃত্য, বাউল এবং ভাওয়াইয়ার মতো লোকশিল্পেরও আয়োজন করা হয়েছে। এরপর মহালয়ার অনুষ্ঠানে ৩ হাজার ঢাকের বাদ্যি এবং এক হাজার মহিলার উলুধ্বনি ও শঙ্খধ্বনি হয়। এই আয়োজনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা হয়। মঞ্চেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়া হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট।

এদিকে, আজ মহালয়ার সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন- মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। মায়ের আশীর্বাদ আমাদের সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করুক। চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে মহালয়ায় ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। মায়ের আশীর্বাদে প্রতিটি জীবন ভরে উঠুক অফুরন্ত আনন্দ, সুখ ও সমৃদ্ধিতে।

মহালয়ার সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। শুভেনদু অধিকারী লেখেন- দেবীপক্ষের শুভ সূচনায় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের আগমনে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংসকৃতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার বার্তা দিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল আর এন রবি। তাঁর বার্তা-  আদি শক্তির পরম প্রকাশ মা দুর্গা। তিনি সেই চিরন্তন শক্তির প্রতীক, যিনি অধর্মকে বিনাশ করে ধর্ম ও ন্যায়কে প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে রাজ্যপাল উল্লেখ করেন, আজ এক নতুন বাংলা নতুন আত্মবিশ্বাস ও প্রত্যয় নিয়ে নিজের গৌরব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। বিকশিত ভারত ২০৪৭ গড়ার যাত্রায় দেশকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। এই উত্থানের পথে মা দুর্গা ও মা কালী আশীর্বাদ আসুক এরাজ্যে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)