West Bengal
06 Nov 2026, 05:06 PM
Kolkata Brutal Incident: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
A
ABP Ananda
@abpananda

কলকাতা: ক্রমশই কি সহনশীলতা হারাচ্ছে আমাদের সাধের কল্লোলিনী তিলোত্তমা? গড়ফার হালতুতে এমন নির্মম একটা ঘটনা ঘটেছে, তার পর এমন প্রশ্ন উঠছেই। প্রথমে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। তারপর সেই যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাইরাল হয়েছে সেই নির্মমতার ভিডিও। জানা গিয়েছে, ওই যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ওই ভিডিও করেন অভিযুক্তরা। ইতিমধ্যেই ৪ জনকে পাকড়াও করা হয়েছে। এর মধ্যে ২ জন নাবালক।

আরও পড়ুন: ধনতেরসে সোনা, রুপো না গোল্ড ETF; কেনার আগে জেনে নিন কোনটা আপনার জন্য বেশি লাভজনক

গড়াফা থানার হালতু এলাকায় গত ২৭ অক্টোবর দুপুর ২ টো থেকে ২ টো ৩০ মিনিটের দিকে এই ১৮ বছর বয়সী কিশোরের উপর অকথ্য অত্যাচার করা হয়। ওই দিন ওই কিশোর যখন কাজ সেরে বাড়ি ফিরছিল, তখন ৪ থেকে ৫ জন তাকে প্রথমে একটি কংক্রিটের বেঞ্চে বসায়। জানা গিয়েছে ওই ৪-৫ জনের মধ্যে কয়েকজন নাবালকও ছিল। এর আগে তাকে বেধড়ক মারধরও করা হয়। তাকে হেলমেট পরিয়ে রীতিমতো মারধর করে ওই ৪-৫ জন।

যখন ওই আক্রান্ত কিশোর তার বাড়ির দিকে ফিরতে চায়, জানায় এই ঘটনার কথা সে তার বাড়িতে বলবে, সেই সময় তাকে আবারও টেনে নিয়ে এসে ওই কংক্রিটের বেঞ্চে বসানো হয়। অভিযোগ, যারা এই অত্যাচার করছিল, তাদের স্কুটি থেকে একটি বোতল বের করে তারা। সেই বোতলে যে পানীয় ছিল, তা ওই ছেলেটিকে পান করানোর চেষ্টা করা হয়। যখন সেই কিশোর বোঝে ওটা পেট্রোল, তখন সে ওই ছিপি সরিয়ে দিতে চায়। আর তখনই চরমে পৌঁছয় নির্মমতা। অভিযোগ সেই সময় ওই কিশোরের গায়ে পেট্রোল ছিটিয়ে দেশলাই মেরে দেওয়া হয়।

এর পরই ওই ১৮ বছরের কিশোরের গায়ে আগুন লেগে যায়। তার বুক ও পেটের বিভিন্ন অংশ ঝলসে যায়। এই ঘটনার পরই খবর দেওয়া হয় গড়ফা থানায়। শেষ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে যে ২ জন নাবালক, তাদের সরকারি হোমে ট্রান্সফার করা হয় বলেই জানা গিয়েছে। এখনও কয়েকজন পলাতক বলেই খবর।

এটাই প্রথম এমন নয়। আগে এই কিশোর অভিযুক্তদের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল। সেই ৫০০ টাকা ফেরত চেয়ে মাঝে মাঝেই মারধর করা হত এই যুবককে। এমনকি তার নাক ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, এই কিশোরের পরিবার ভয়ে পুলিশকে খবর দিতে পারেনি। কিন্তু অবশেষে ২৭ তারিখের ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)