Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE
West Bengal 06 Nov 2026, 04:06 PM

Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে শেরপুর গঙ্গার ঘাট এলাকায় অভিযান চালায় পাটনা পুলিশ ও STF-এর যৌথ বাহিনী । প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । পাল্টা জবাব দেয় পুলিশও । এনকাউন্টারে মৃত্য়ু হয় ৩জনেরই । মৃত ৩দুষ্কৃতীর নাম জে পি যাদব, বাবলু কুমার এবং রাজা শর্মা, জানিয়েছে পুলিশ । তিনজনেরই দীর্ঘ অপরাধের ইতিহাস রয়েছে । একাধিক মামলায় তারা ওয়ান্টেড ছিল বলে দাবি পুলিশের

আরও খবর..

কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ। জল্পনার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বর প্রকাশিত হচ্ছে না ভোটার তালিকা, গতকালই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation