West Bengal
26 Nov 2026, 05:01 PM
মদে বেসামাল হয়ে ভুল ফুটবলারকে কার্ড! ম্যাচের মাঝেই ‘মাতাল’ রেফারিকে বসানো হল এসিএল ২-এ
S
Sangbad Pratidin
@sangbadpratidin
‘মাতাল’ অবস্থায় ম্যাচ পরিচালনা করছেন রেফারি! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে আজব অভিযোগ। আর ওই রেফারি এমন কাণ্ড করলেন, যাতে সন্দেহ আরও তীব্র হয়। এমনকী দ্বিতীয়ার্ধে ওই রেফারিকে তুলে নেওয়া হয়। পরের ৪৫ মিনিট ম্যাচ পরিচালনা করেন চতুর্থ রেফারি।
এবার এসিএল ২ খেলছে ইস্টবেঙ্গল। তবে ঘটনাটি ঘটেছে ‘বি’ গ্রুপে। বুধবার আবু ধাবির ঘরের মাঠে আল জাজিরা মুখোমুখি হয়েছিল গোল গোহারের। ম্যাচ ১-০ গোলে জাজিরা জেতে। গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ তালিস্কা। তবে আসল নাটক হয় ৩২ মিনিটে। যার নেপথ্যে রেফারি হান্না হাত্তাব। মাঠের মাঝখানে গোল গোহারের ফুটবলারকে ফাউল করা হয়। সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করেন হাত্তাব। এরপর সবাইকে অবাক করে দিয়ে আল জাজিরার গোলকিপারকে ডেকে হলুদ কার্ড দেখান তিনি।
অথচ ঘটনার সঙ্গে গোলকিপারের কোনও যোগাযোগই ছিল না। এমন সিদ্ধান্তে হতবাক হয়ে যান আল জাজিরার ফুটবলাররা। এমনকী ঘটনার পর গোল গোহারের কোচও চিৎকার করে বলেন, ‘রেফারি মাতাল!’ তাঁর কোচের আরও অভিযোগ, “দ্বিতীয় হলুদ কার্ড দেখালে, ওদের একজন লাল কার্ড দেখাতে পারত। কিন্তু রেফারি কি না গোলকিপারকে কার্ড দেখাল।” রেফারির আচরণ স্বাভাবিক মনে না হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে এএফসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতির পরিবর্তন না হলে না খেলারও হুঁশিয়ারি দেন তাঁরা। আল জাজিরাও প্রতিবাদ করে।
দু’পক্ষের অভিযোগের পর হুঁশ ফেরে কর্তৃপক্ষের। বিরতির সময়ই রেফারি হাত্তাবকে সরিয়ে তার জায়গায় চতুর্থ রেফারি দায়িত্ব নেন। এএফসি অবশ্য মানতে রাজি হয়নি যে রেফারি মদ্যপ ছিলেন। তবে কেন তাহলে সরানো হল? উঠছে প্রশ্ন।
: Meanwhile, in the AFC Champions League Two, a referee was reportedly replaced mid-match after showing up DRUNK. After a foul in midfield, he somehow made his way towards the goalkeeper before showing him a yellow card. https://t.co/pVj8RH2Ie8
— Pulse Sports HQ (@PulseSports_HQ) November 26, 2026

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4
Comments (0)