West Bengal
26 Nov 2026, 05:01 PM
‘তথ্য ফাঁস, সর্বনাশ’, ‘পঞ্চায়েতে’র সচিবজির প্রেম কাহিনি ফাঁসের ক্লিপ চালিয়ে সচেতনতার প্রচার রাজ্য পুলিশের
S
Sangbad Pratidin
@sangbadpratidin
সচিবজি অভিষেক ত্রিপাঠী ছবি তোলার জন্য তাঁর ফোন দিয়েছেন নতুন প্রধানজি ভূষণ শর্মা ওরফে বনরাকাসকে। পাশে দাঁড়িয়ে ক্রান্তি দেবী শর্মা, বিনোদ। সেই সময় রিঙ্কির হোয়াটসঅ্যাপ তিনটি লাভ সাইনের মেসেজ আসে। তা দেখে ভূষণ ও ক্রান্তী দেবীদের ‘বহুত আচ্ছা ফটো আয়া’ ডায়লগ এখনই জনপ্রিয়। এরপরই সবাই জেনে যাবে সচিবজি ও রিঙ্কির সম্পর্কের কথা। এমনটাই অনুমান। কোনও তথ্য প্রতারকদের হাতে তুলে দিলে ঠিক এভাবেই ক্ষতি হবে। ওই অংশের ক্লিপ সোশাল মিডিয়ায় দিয়ে কলকাতা পুলিশ লিখছে, ‘তথ্য ফাঁস, সর্বনাশ।’ যা রীতিমতো ভাইরাল।
এখন যা কিছু সবই অনলাইন। মাধ্যম মোবাইল। প্রতিটি স্মার্ট ফোন ব্যবহারকারী ব্যক্তিগত ছবি, ব্যাঙ্কের তথ্য থেকে শুরু করে নিজের সমস্ত তথ্য মোবাইল ফোনে রাখেন। প্রতারকরা এখন সেই মোবাইলকেই হাতিয়ার করেছে। কোনও অচেনা লিংকে ক্লিক করলেই, ওটিপি, প্রতারকদের হাতে তুলে দিলেই সর্বনাশ। এক ক্লিকেই সমস্ত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। আর্থিক ক্ষতির পাশাপাশি সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকেই।
আর এইরমক প্রতারণা থেকে বাঁচাতে বিভিন্ন সামাজিক মাধ্যমে সচেতনতা মূলক পোস্ট করে রাজ্য পুলিশ। এবার তারা বেছে নিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন ৫ এর ট্রেলারকে। পোস্টের শুরুতে রাজ্য পুলিশ লিখছে, ‘প্রতারকদের হাতে তথ্য তুলে দিলে যা হয়…।’ ভিডিওর শেষে পিছনে বাজছে পঞ্চায়েতের টাইটেল ট্র্যাক। এবং লেখা, ‘তথ্য ফাঁস , সর্বনাশ।’ ইংরেজিতে লেখা, ‘নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।’
এই রিলে নেটনাগরিকরা কমেন্টে ভরিয়ে দিয়েছে। কেউ লিখেছে, ‘সচিবজি ফাঁসগিয়া’। কেউ আবার লিখেছে, ‘অসবাধনতার ফলাফল দেখুন’। কেউ অ্যাডমিনের প্রশংসা করে বলেছেন, ‘অ্যাডমিনকে প্রণাম।’

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
3
Comments (0)