West Bengal
22 Oct 2026, 05:26 PM
মা দুর্গা সহায়! পুজোর অফারে স্মার্টফোন কিনে ৩ লাখি বাইকের মালিক কৃষক
S
Sangbad Pratidin
@sangbadpratidin
উপহার পেতে কে না ভালোবাসে! আর তা যদি হয় তিন লাখি বাইক, তাহলে তো সোনায় সোহাগা। ঠিক এমনটাই হল পশ্চিম মেদিনীপুরের এক বেলদার এক কৃষকের সঙ্গে। ছেলের জন্য স্মার্টফোন কিনে হার্লে ডেভিডসন জিতলেন তিনি। এমনটাও হতে পারে? এখনও বিশ্বাসই করতে পারছেন না ওই কৃষক।
ব্যাপারটা ঠিক কী? বেলদার ওই কৃষকের নাম হীরালাল ঘোষ। অভাব নিত্য সঙ্গী। তবে সাধ্য না থাকলেও সাধ তো থাকেই। হীরালালের ছেলের দীর্ঘদিনের শখ একটা দামি মোবাইল ব্যবহারের। আর বাবারা তো সর্বদাই সাধ্যের বাইরে গিয়ে সন্তানদের জন্য করতে চান। তাই হীরালাল টাকা জমিয়েছিলেন। পুজোর সময় নানারকম অফার থাকে। তাই প্ল্যান করেছিলেন পুজোয় ছেলেকে কিনে দেবেন দামি মোবাইল। সেই মতো ফোন কিনতে যান। ৫৩ হাজার টাকা দিয়ে একটি ফোন কেনেন তিনি। ভাবতেও পারেননি কী দারুণ উপহার তাঁর অপেক্ষায়। ফোনটি কিনে একটি তিন লাখি হার্লে ডেভিডসন জিতে নেন হীরালাল।
এমনটাও যে হতে পারে, তা ভাবতেই পারছেন না ওই কৃষক। পুজোর মাঝে এমন উপহারকে মা দুর্গার আশীর্বাদ বলেই দাবি পরিবারের। এপ্রসঙ্গে হীরালাল বলেন, “ছেলের জন্য ফোন কিনতে গেছিলাম পুজোয় কারণ এই সময় নানারকম অফার থাকে। ভেবেছিলাম কিছুটা হলেও ছাড় পাবো। কিন্তু তার বদলে যে এমন উপহার পেতে পারি, কোনওদিন কল্পনাও করিনি।”

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)