West Bengal
05 Nov 2026, 07:11 PM
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: রাজ্যে পালাবদলের পর একের পর এক বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মতই কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর যে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তার মধ্যে অন্যতম রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি। ঘোষণা অনুযায়ী, পুজোর মাসেই সেই প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি সরকার। কিন্তু বুধবার নবান্ন থেকে ফের DA নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

নবান্ন থেকে বুধবার সাংবাদিক বৈঠক করে বকেয়া DA নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''বকেয়া DA সুপ্রিম কোর্টের নির্দেশে দ্রুত মেটানোর ব্যবস্থা করছি। সরকারি কর্মচারী ইত্যাদির ক্ষেত্রে ১২ হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যে বিগত সরকার এবং আমাদের দেওয়া ৮ হাজার কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ ৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। ৩০ সে নভেম্বরের মধ্যে আর যে টাকা বাকি আছে, অর্থাৎ ৪ হাজার কোটি টাকা সেটাও আমরা দিয়ে দেব। ১৫ অক্টোবর ২০ শতাংশ DA সহ অগ্রিম বেতন কর্মচারীদের হাতে তুলে দিয়েছি। এবং একজন সাধারণ গ্রুপ-ডি কর্মচারী বা কনস্টেবলও ৮-১০ হাজার টাকা তার মিনিমান বেতন বৃদ্ধি হয়েছে। ইটা সম্ভব হয়েছে বিজেপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলে। আগামীদিনে সপ্তম-পে কমিশনের কাজও চলছে। তার রিপোর্ট আমরা এই অর্থবর্ষের মধ্যে আশাকরছি পেয়ে যাবো। এই অর্থবর্ষের মধ্যে রেকমেন্ডেশন পেলে ৭ম পে কমিশনও কার্যকর করে দেব।''

উল্লেখ্য, ২৮ অক্টোবর, কেন্দ্র সরকারও কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা করে। উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% । এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। পাশাপাশি, প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগীও পাবেন এই সুবিধা। কেন্দ্রের DA-র হার বেড়ে ৬৩%, রাজ্যের সঙ্গের DA-ফারাক ২৫%।

গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। কেন্দ্র সরকারের কর্মীদের জন্য এটি প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। সাধারণত প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। মূলত, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়ানোর জন্য ডিএ বাড়ায় সরকার। সেই মোতাবেক, দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করে কেন্দ্র। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের বৃদ্ধিতে সম্মতি দিয়েছে ক্যাবিনেট। তাই এক ধাক্কায় বেড়েছে ৩ শতাংশ ডিএ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)