Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
West Bengal 11 Nov 2026, 02:56 PM

Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

A
ABP Ananda
@abpananda

কলকাতা: বরানগরের ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। জানা গিয়েছে, দিদি-জামাইবাবুর ফ্ল্যাটে এসেছিলেন ওই তরুণী। বিকেলের পর থেকে হঠাৎ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায় না। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে, পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপরে দিদি-জামাইবাবুর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, ওই তরুণীর নিথর, ক্ষতবিক্ষত দেহ। তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ভাইফোঁটার দিনে ঘটনায় নতুন মোড়! রহস্যমৃত্যুর পর তরুণীর মোবাইলের খোঁজ মিলছিল না বলে জানা গিয়েছিল। তবে আজ সকালে নিহত তরুণীর সেই বেপাত্তা মোবাইল থেকে আচমকা এসেছে মেসেজ! কীভাবে সম্ভব হল?

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর নিথর দেহ

গতকাল সন্ধেয় তরুণীর দিদির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন, গলায় শ্বাসরোধের একাধিক দাগ। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এরপরে আজ সকালেই নিহত তরুণীর খোঁজ না মেলা মোবাইল থেকে আসে মেসেজ! মৃতার আত্মীয়ের দাবি আজ সকালেই ওই তরুণীর নম্বর থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, 'তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারবে না'। পুলিশ সূত্রে খবর, তরুণীর হাতে বেশ কিছু সোনা ও রূপোর গয়না ছিল, সেগুলির খোঁজ মিলছে না। তরুণীর দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর গলায় একটি সাদা কাপড় জড়ানো ছিল এবং তাতে একাধিক ফাঁস দেওয়া ছিল। সেই কারণেই মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। তাঁর আঙুলের অবস্থান দেখে মনে হচ্ছে, বাঁচার চেষ্টা করেছিলেন তরুণী।

মৃত্যুর পরেও তরুণীর ফোন থেকে এল মেসেজ!

মৃত্যুর পরের দিন, ওই তরুণীরই মোবাইলের মেসেজ ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। 'তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারলে ধরো'.. এই বার্তা পেয়ে পুলিশ এবং তরুণীর আত্মীয়রা আশঙ্কা করছেন, তাহলে কী তরুণীকে যে বা যারা খুন করেছে, তারা মোবাইলটি সঙ্গে করে নিয়ে গিয়েছে? কারণ এখনও পর্যন্ত মোবাইলে খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে তরুণীর দাদার ফোনে হিন্দি ভাষায় একটি মেসেজ আসে ওই তরুণীর নম্বর থেকে। ওই তরুণীর দাদা জানাচ্ছেন, তিনি ওই তরুণীর নম্বরে 'হাই' মেসেজ পাঠিয়েছিলেন। আর তখনই মৃত তরুণীর নম্বর থেকে রিপ্লাই আসে! বলা হয়, 'যা জানার প্রশ্ন করে নাও, এরপরেই ফোন অফ হয়ে যাবে।' এরপরেই আসে ওই বার্তা.. এরপরে 'বিদায়' বলে অফ হয়ে যায় ফোনটি। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে।

আরও পড়ুন: Tala Water Problem: ভাইফোঁটার দিন সকাল থেকে কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ জল সরবরাহ! টালায় আজও দুর্ভোগ অব্যাহত!

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation