News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
West Bengal 10 Oct 2026, 09:25 AM

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি

A
ABP Ananda
@abpananda

পালাবদলের পর প্রথম পরীক্ষায় বিপুল জয় বিজেপির। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে জয়ী হাসিরানি রথ। রেজিনগনরেও ফুটল পদ্ম। নন্দীগ্রামে বিজেপির হ্য়াটট্রিক। ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। দ্বিতীয় কংগ্রেস। তৃতীয় স্থানে বামেরা।  সংখ্য়ালঘু অধ্য়ুষিত রেজিনগরেও বিশাল জয় বিজেপির! হোম গ্রাউন্ড হাতছাড়া হুমায়ুনের। উপনির্বাচনে ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপির শাখারভ সরকার।  নন্দীগ্রাম, রেজিনগর উপনির্বাচনে রেকর্ড জয়ের পর এবার টার্গেট পুরভোট।

জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, রাষ্ট্রপতির দরবারে INDI জোট। সংসদ ভবন থেকে মিছিল করে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মমতা-রাহুল সহ ১০ বিরোধী নেতার। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সোমবার দেশের প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে INDI জোট। ভোটচুরির অভিযোগ উড়িয়ে দেননি দ্রৌপদী মুর্মু, প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, দাবি রাহুল, মমতার।

শনিবার ককরোচ পার্টির ডাকে যন্তরমন্তর চলো। নিরাপত্তার চাদরে দিল্লি। কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট। ১৬৩ ধারা জারি। দিল্লি মেট্রো ও ট্রেন বন্ধ রাখতে বলল পুলিশ। ককরোচ পার্টির যন্তরমন্তর অভিযানের আগে দিল্লিতে ট্রেন বাতিল প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে। পদক্ষেপ নিতে পারেন, তার মানে মাছি মারতে হাতুড়ি নয়। এটা মাথায় রাখা প্রয়োজন, বলল সর্বোচ্চ আদালত।
শনিবার  অনুমতি ছাড়াই রাজধানীর রাজপথে ককরোচরা। যেখানে আটকাবে, সেখানেই বানাব যন্তরমন্তর। জ্ঞানেশকে ইস্তফা দিতেই হবে। হুঙ্কার CJP-র।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation