West Bengal
16 Nov 2026, 09:05 AM
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
A
ABP Ananda
@abpananda

পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত দুষ্কৃতীর মৃত্যু। আজ রামপুরহাট মেডিক্যালে হবে ময়নাতদন্ত।  হামলার অস্ত্র সন্ধানে নানুরের ইটভাটায় রতনকে নিয়ে তল্লাশি। আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীর। আত্মরক্ষায় পাল্টা গুলি, দাবি পুলিশের ।

পানিহাটিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ব্যবসায়ীকে মার, বাধা দিলে বিজেপি কর্মীকে হেনস্থা। স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামীকে মারধরের অভিযোগ। এই ঘটনায় বিজেপি বিধায়কের গলায় আক্ষেপের সুর।  রত্না বললেন, মনে হচ্ছে আমি দায়ী, বিজেপি যদি না জিতত, তাহলে মনে হয় ভাল হত ! পাল্টা তৃণমূলের  বক্তব্য,  রত্নার এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বিজেপি নেতা-কর্মীদের কাটমানি নেওয়া আটকাতে মাইক হাতে বেলডাঙায় রাস্তায় নামলেন খোদ বিজেপি বিধায়ক। হুঁশিয়ারি দিলেন জেল যাত্রারও। এদিকে বলাগড়ের বিধায়ক বার্তা দিলেন তোলাবাজি বন্ধের। এরই মধ্যে, কদম্বগাছিতে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে।

যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। যাঁরা মানুষের আবেগকে আহত করেছিলেন, বহিরাগত বলেছিলেন, তাঁদের বিসর্জন দিয়ে দিয়েছেন দেবী। পণ্ডিতিয়া রোডে ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)