West Bengal
12 Nov 2026, 04:49 PM
West Bengal News Live : চণ্ডীপুরে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
A
ABP Ananda
@abpananda

বাড়ির গেটে বুলডোজার, কাটা গেল লোহার গেট, ভাঙা পড়ল সেন্ট্রি কিয়স্ক। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত ই মেল, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের আইনজীবীর। নিজের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশনের উল্লেখ করে কমিশনকে ই মেল। কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি করা হচ্ছে, চলছে হামলা, আশঙ্কাপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রতীক-যুদ্ধের হলফনামার  নথি ছিনিয়ে নেওয়ার আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নথি নষ্ট বা বিকৃত করারও আশঙ্কাপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবীর। আগামী ২০ নভেম্বর মমতা তৃণমূল কংগ্রেসের নথি জমা দেওয়ার শেষ দিন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে নথি জমা দিয়ে দিয়েছেন।

গতকাল কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকি বার্তা। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হল সন্দেহভাজন এক যাত্রীকে। ''ইচ্ছার বিরুদ্ধে অফিসের কাজে বিদেশ যেতে বাধ্য করা হচ্ছিল'', যাত্রা ভেস্তে দিতেই ইচ্ছাকৃত হাইজ্যাকের ভুয়ো হুমকি,জিজ্ঞাসাবাদে স্বীকার ধৃতের, দাবি তদন্তকারীদের। গতকাল সন্দেহভাজন এই যাত্রীকে ধরেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি-র আধিকারিকেরা। প্রথমে একাধিক যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ওই নমুনা দেখে সন্দেহভাজন বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়। আজ ধৃত যাত্রীকে আদালতে পেশ করবে NSCBIA থানার পুলিশ।

পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দু'পক্ষের বচসা। পশ্চিম বর্ধমানের লাউদোহা থানা এলাকায় বিজেপি কর্মীকে খুন। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ৩ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, নিহত ব্যক্তির নাম শ্যামকুমার দাস। শ্যামকুমার দাস পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির OBC মোর্চার ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় গ্রেফতার বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডে নামে ২ অভিযুক্ত। অজয় নন্দী নামে আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। খুনে অভিযুক্ত ৩জন বিজেপি কর্মী, দাবি পুলিশের।

বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। গতকাল তরুণীর বেপাত্তা মোবাইল থেকে প্রথমে পরিবারের কাছে আসে হোয়াটস অ্যাপ মেসেজ। সকালে তরুণীর দাদার ফোনে মেসেজের পর গতকালই দুপুরে তরুণীর ফোন থেকে আসে হোয়াটস অ্যাপ কল। গতকাল দুপুরে তরুণীর মায়ের ফোনে আসে হোয়াটস অ্যাপ কল। কেন আমার মেয়েকে মারলে, কী শত্রুতা ছিল? কলারকে প্রশ্ন করেন মৃতার মা। প্রশ্ন করার পরেই সাড়াশব্দ না দিয়ে কেটে দেওয়া হয় ফোন। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সম্ভবত নিয়ে যাওয়া হয়েছে তরুণীর মোবাইল ফোন। চোখে ধুলো দিতেই গোটা পরিকল্পনা, অনুমান পুলিশের।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
8
Comments (0)